আইনশৃঙ্খলা সুবিধের নয়, ত্রিপুরায় একটি আসনে ভোট পিছিয়ে দিল কমিশন

ত্রিপুরা পূর্বে ভোট হওয়ার কথা ছিল বৃহস্পতিবার ১৮ এপ্রিল। তবে আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষজনক রিপোর্ট না পাওয়ায় তা পিছিয়ে ২৩ এপ্রিল করে দেওয়া হয়েছে।

ত্রিপুরা পূর্বে ভোট হওয়ার কথা ছিল বৃহস্পতিবার ১৮ এপ্রিল। তবে আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষজনক রিপোর্ট না পাওয়ায় তা পিছিয়ে ২৩ এপ্রিল করে দেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছ থেকে রিপোর্ট পেয়ে এই সিদ্ধান্ত বলে কমিশন জানিয়েছে।

আইনশৃঙ্খলা সুবিধের নয়, ত্রিপুরায় ভোট পিছিয়ে দিল কমিশন

তাঁরা জানিয়েছেন, রাজ্যে ভোট করানোর মতো পরিস্থিতি নেই। আইনশৃঙ্খলার সমস্যা রয়েছে। পিছিয়ে দেওয়ার পর কমিশনের আশা, ত্রিপুরায় ভোট করানোর পরিস্থিতি তৈরি হবে।

গত ১১ এপ্রিল প্রথম দফায় ভোটের দিন ত্রিপুরা পশ্চিম কেন্দ্রে নির্বাচনী হিংসায় অনেকে আহত হয়েছেন বলে খবর আসে। সেই রিপোর্ট কমিশনের কাছে রয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলিও নিরাপত্তা আরও জোরদার করতে আহ্বান জানিয়েছিল। ফলে সবদিক ভেবেচিন্তেই কমিশন ত্রিপুরা পূর্বের ভোটদান পিছিয়ে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+