বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ উপহার বিপ্লব দেবের, কী পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ উপহার বিপ্লব দেবের, কী পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

কয়েকদিন আগে প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশ থেকে আম এসেছিল ভারতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। পাল্টা সৌজন্য দেখিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

হাসিনাকে উপহার

হাসিনাকে উপহার

ত্রিপুরার গা ঘেসেই রয়েছে বাংলাদেশ। ভারতের প্রতিবেশি রাষ্ট্র। ত্রিপুরার সঙ্গে সীমান্ত ভাগ করে নেয় বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনােক আনারস উপহার পাঠােলন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সীমান্তে শেখ হাসিনার জন্য বিশেষ আনারস উপহার বাংলাদেশের প্রতিনিধির হাতে তুলেদেন চট্টগ্রামে ভারতীয় হাইকমিনের দ্বিতীয় সেক্রেটারী উদ্যৎ ঝাঁ।

হাসিনার আম উপহার

হাসিনার আম উপহার

কয়েকদিন আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আম উপহার পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম সীমান্ত দিয়েই সেই আপ এসে পৌঁছেছিল ত্রিপুরায়। প্রতিবেশি রাষ্ট্র হিসেবে পারস্পরিক সৌজন্যতা দেখিয়ে এই ধরনেপ উপহার বিনিময় প্রতিবছরই হয়ে যাতে। করোনা আবহেও সেই সৌজন্য বজায় রেখেছিল বাংলাদেশ। তারই পাল্টা সৌজন্য দেখিয়ে হাসিনাকে উপহার পাঠালেন বিপ্লব দেব।

৩০০ কেজি আম এসেছিল

৩০০ কেজি আম এসেছিল

বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙা েথকে ৩০০ কেজি আম পাঠিয়েছিলেন হাসিনা। সুস্বাদু েসই আম এসেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যও। এমনকী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই বিশেষ প্রজাতির আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন শেখ হাসিনা।

৪০০ কেজি আনারস উপহার

৪০০ কেজি আনারস উপহার

তার পাল্টা ৪০০ কেজি আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠালেন বিপ্লব দেব। আগরতলার আখাউর দিয়ে বিশেষ কিউ প্রজাতির আনারস বাংলাদেশে পৌঁছেছে। দুই দেশের সৌজন্য বিনিময়ে এই ফলের আদান প্রদান নতুন ঘটনা নয় প্রায় প্রতিবছরই এটা হয়ে থাকে।

Recommended Video

শেখ হাসিনার উদ্দেশ্যে কিউ ভ্যারাইটি আনারস পাঠালেন বিপ্লব কুমার দেব |oneindiaBengali

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+