দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে... ! ত্রিপুরার জন্য গাইলেন মুখ্যমন্ত্রী, ভিডিওতে দেখুন
বিতর্কিত মন্তব্যের জেরে এর আগে বারবার খবরের শিরোনামে এসেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। এবার জনগণকে জানান দিলেন নিজের গলা।
বিতর্কিত মন্তব্যের জেরে এর আগে বারবার খবরের শিরোনামে এসেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। এবার জনগণকে জানান দিলেন নিজের গলা। আগরতলার এক অনুষ্ঠানে বিজেপির এই নেতা গাইলেন দেশাত্মবোধক হিন্দি গান। দিল দিয়া হ্যায়, যান ভি দেঙ্গে, আয়ে অতন তেরে লিয়ে। উপস্থিতি শ্রোতারা গানের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছেন।

আগরতলায় মুখ্যমন্ত্রীর গান
আগরতলায় ষষ্ঠ উত্তর পূর্ব যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই গান গেয়ে শোনান মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানের ভিডিও টুইটারে শেয়ার করেছেন, ভারতীয় জনতা যুবমোর্চার সদস্য সোমনাথ সাহা।
|
শিল্পীর অনুরোধে গান
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের গায়িকা অলকা ইয়াগনিক। তিনিই মুখ্যমন্ত্রীকে গান গাইতে অনুরোধ করেন। সেই সময় সায় দিয়ে মুখ্যমন্ত্রী হিন্দি জনপ্রিয় কর্মা ছবির গান গেয়ে শোনান।
ছবিটিতে অভিনয় করেছিলেন নূতন ও দিলীপ কুমার। গান গেয়েছিলেন মহম্মদ আজিজ ও কবিতা কৃষ্ণমূর্তি।

সরকারি বাসভবনে গরু পুষবেন
এর আগে বিপ্লব দেবের মন্তব্যের জেরে দেশব্যাপী বিতর্ক তৈরি হয়েছিল। এমাসের শুরুতে তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে তিনি গরু পুষবেন। সেই গরুর দুধ তিনি ও পরিবারের সদস্যরা খাবেন বলে জানিয়েছিলেন। অপুষ্টির বিরুদ্ধে লড়াই করতে তাঁর এই কাজে ত্রিপুরার মানুষ উদ্বুদ্ধ হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

বিতর্কিত মন্তব্য
অগাস্টে মুখ্যমন্ত্রী বলেছিলেন, জলে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয় হাঁস। যা মাছের উপকার করে। সেই জন্য তিনি গ্রামবাসীদের মধ্যে হাঁস বিলি করবেন বলে জানিয়েছিলেন।
এপ্রিলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এযুগের ইন্টারনেট নতুন কিছু নয়। মহাভারতের যুগেও তা বজায় ছিল বলে মন্তব্য করেছিলেন তিনি।
(ছবি সৌজন্য: পিটিআই)












Click it and Unblock the Notifications