বিপ্লবের জীবনে বিষাদ! গার্হ্যস্থ হিংসার অভিযোগ সমূলে উড়িয়ে স্বামীর পাশে নীতি
রাজ্যে পরিবর্তনের এক বছর কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী পড়েছেন ঘোর বিপাকে। রাজনৈতিক সমস্যা তো রয়েছেই, সেইসঙ্গে তাঁর পারিবারিক সংকটও তৈরি হয়েছে।
রাজ্যে পরিবর্তনের এক বছর কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী পড়েছেন ঘোর বিপাকে। রাজনৈতিক সমস্যা তো রয়েছেই, সেইসঙ্গে তাঁর পারিবারিক সংকটও তৈরি হয়েছে। আচমকাই খবর ছড়িয়ে পড়ে, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে গার্হ্যস্থ হিংসার অভিযোগ আনতে চলেছেন তাঁর স্ত্রী। যদিও এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্ত্রী নীতি দেব।

ফেসবুকে বিস্ফোরক অভিযোগ করে নীতি বলেন, তাঁর পারিবারিক কোন্দলের গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। তিনি ফেসবুকে লেখেন- সস্তার প্রচার পাওয়ার উদ্দেশ্যেই এইসব গুজব রটানো হচ্ছে। প্রচারের আলোয় আসচেই এমনই নোংরা অভিষন্ধি করেছে বিরোধীরা।
নীতি বলেন, একজন মহিলা হয়ে আমার একান্ত অনুরোধ, আমাকে বিশ্বাস করলে, এদের বয়কট করুন। এটা একান্তই গুজব। এই গুজবে কান দেবেন না। আমার সঙ্গে আমার স্বামীর সম্পর্কে কোনও ফাঁক তৈরি হয়নি। কোনও গার্হ্যস্য হিংসার ঘটনাও ঘটেনি। আর আমার স্বামীর প্রতি নতুন করে ভালোবাসা প্রমাণ করার কোনও প্রয়োজনও নেই। কারণ আমি আমার স্বামী একইরকম ভালোবাসি আজও।
শুক্রবার বিপ্লব দেব ও তাঁর স্ত্রীকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে বিপ্লব দেবের বিরুদ্ধে। তাঁর স্ত্রী আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে শোরগোল পড়ে যায়। যদিও তা হয়নি। সমস্ত ব্যাপারটি গুজব বলে উড়িয়ে দেন নীতি।












Click it and Unblock the Notifications