নিশানায় সরকারি কর্মীরা! কাজ না করলে নিতে হতে পারে স্বেচ্ছা অবসর, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

সরকারি কর্মীদের কাজের গতি নিয়ে ক্ষুব্ধ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কাজ করেন না সব পর্যায়ের এমন সরকারি কর্মীদের হুঁশিয়ারি দেন তিনি।

সরকারি কর্মীদের কাজের গতি নিয়ে ক্ষুব্ধ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কাজ করেন না সব পর্যায়ের এমন সরকারি কর্মীদের হুঁশিয়ারি দেন তিনি। সঠিক ভাবে কাজ না করলে স্বেচ্ছা অবসর দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

নিশানায় সরকারি কর্মীরা! কাজ না করলে নিতে হতে পারে স্বেচ্ছা অবসর, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নিজের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নিজের কাজকে তিনি উপাসনার মতো বলে মনে করেন এবং গুরুত্বের সঙ্গে তা করে থাকেন। তাই তিনি মনে করেন প্রত্যেকেরই সঠিকভাবে কাজ করা উচিত। যদি কেউ সরকারি চাকরি করতে চান, তাহলে তা সঠিকভাবে করা উচিত বলে মন্তব্য করেন তিনি। রাজ্যের হাজার হাজার যুবক বেকার। তাই যদি ভালভাবে কেউ কাজ করতে না পারেন, তাহলে তার চাকরি ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

তবে প্রকাশিত খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর নিশানায় রয়েছেন সবস্তরের কর্মীরাই। একেবারে মুখ্যসচিব থেকে গ্রুপ ডি। যিনি সছিকভাবে কাজ করতে পারবেন না, তাঁকে স্বেচ্ছা অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগরতলায় ত্রিপুরা কর্মচারী সমিতির সভায় তিনি ভাষণ দিচ্ছিলেন।

বেশ কিছু সরকারি অফিসে কর্ম সংস্কৃতি নিয়ে প্রশ্ন রয়েছে বলেও উল্লেথ করেন মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রীর উপদেশ ভাল করে কাজ করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+