'ধৃতরাষ্ট্র' মমতা, কমিউনিস্ট পার্টির জেরক্স কপি দিদি! কটাক্ষ বিপ্লবের
কমিউনিস্ট পার্টির জেরক্স কপি দিদি! বাংলার মানুষ অরিজিনাল চায়। বিজেপির আরামবাগের সভা থেকে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিপ্লব দেব।
কমিউনিস্ট পার্টির জেরক্স কপি দিদি! বাংলার মানুষ অরিজিনাল চায়। বিজেপির আরামবাগের সভা থেকে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিপ্লব দেব।
তাঁর অভিযোগ, মা-মাটি-মানুষের নাম করে এসে, সাধারণের মাটি কেড়ে নিতে চাইছেন দিদি। কটাক্ষ করে বিপ্লব দেবের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্র। তাই ২০১৯-এর নির্বাচনে দিদির কৌরব বংশ ধ্বংস হবে।

'ধৃতরাষ্ট্র' মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা। তাই তিনি তাঁকে আক্রমণ করতে ইচ্ছুক নন। যদিও পরেই বাছা বাছা বিশেষণে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন বিপ্লব দেব।

'কমিউনিস্ট পার্টি জেরক্স কপি'
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন কমিউনিস্টদের পরাজিত করে। যেমনটি তিনি এসেছেন। কিন্তু বর্তমানে কমিউনিস্ট পার্টির জেরক্স কপি দিদি, বাংলার মানুষ অরিজিনাল কপি চায়। বললেন বিপ্লব দেব। মা-মাটি-মানুষের নাম করে ক্ষমতায় এসে, মাটি কেড়ে নিতে চাইছেন দিদি। কটাক্ষ করে বলেছেন বিপ্লব দেব।

ভাষণে আলেকজান্ডারের নাম
আরামবাগে বিজেপির সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মুখে উঠে এল আলেকজান্ডার-পুরুর যুদ্ধের কথা। বিপ্লব দেব বলেন, একের পর এক দেশ জয় করে এসে এক ছোট রাজার কাছে পরাজিত হয়েছিলেন আলেকজান্ডার।

ভয় কেন, দলীয় কর্মীদের প্রশ্ন
বিল্পব দেব বলেন, বাংলার মাটি বঙ্কিমচন্দ্রের মাটি। অরবিন্দের মাটি, তবে কেন ভয় তৃণমূলকে, দলীয় কর্মীদের কাছে প্রশ্ন করেন তিনি।












Click it and Unblock the Notifications