মুকুল ঘনিষ্ঠ সুদীপ রায় বর্মণ এফেক্ট! খুব শীঘ্রই তাঁর মন্ত্রিসভাতে বড়সড় রদবদল করতে চলেছেন বিপ্লব দেব
দীর্ঘ কয়েক বছরের বাম সরকারের পতন ঘটিয়ে ত্রিপুরাতে ক্ষমতায় বিজেপি। গত তিন বছর আগে ত্রিপুরার মাটিতে শেষ হয়েছে মানিকরাজ! বিপ্লব জমানাতে এগোচ্ছে উত্তর-পূর্বের এই ছোট রাজ্যটি। কিন্তু এর মধ্যেই একাধিক সমস্যাতে জর্জরিত এই সরকার
দীর্ঘ কয়েক বছরের বাম সরকারের পতন ঘটিয়ে ত্রিপুরাতে ক্ষমতায় বিজেপি। গত তিন বছর আগে ত্রিপুরার মাটিতে শেষ হয়েছে মানিকরাজ! বিপ্লব জমানাতে এগোচ্ছে উত্তর-পূর্বের এই ছোট রাজ্যটি। কিন্তু এর মধ্যেই একাধিক সমস্যাতে জর্জরিত এই সরকার।
কার্যত বিজেপির মধ্যে কোন্দল গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী পদে বিপ্লব সরকারের চেয়ার কিছুটা টলমল হয়ে উঠে। আর এর মধ্যে তৃণমূলও বাংলার বাইরে অসম, ত্রিপুরার বাইরে বিশেষ নজর দিয়েছে। মুকুল ঘনিষ্ঠ সুদীপ বর্মন বিজেপিতে এই মুহূর্তে থাকলেও বিপ্লব দেবের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিলেন।
এই অবস্থায় খুব শীঘ্রই সে রাজ্যের মন্ত্রিসভাতে বড়সড় রদবদল হতে চলেছে। বিজেপি এবং আইপিএফটি(IPFT) জোট সরকার রয়েছে এই মুহূর্তে ত্রিপুরাতে। জানা যাচ্ছে, বিপ্লব দেব তাঁর মন্ত্রিসভাতে আরও বেশ কয়েকজন নতুন মুখ আনতে চলেছেন।
মুখ্যমন্ত্রীর দফতর বলছে, মন্ত্রিসভা রদবদলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই রদবদল যে কোনও দিন হতে পারে আবার ১০ দিনেরও বেশি সময় লেগে যেতে পারে। এমনটাই মুখ্যমন্ত্রীর দফতর সূত্রের খবর।

রাজ্যের একাধিক বিভাগ এখনও শূন্য রয়েছে
২০১৮ সালে বিপ্লব দেব আটজন মন্ত্রীকে নিয়ে তাঁর মন্ত্রিসভা তৈরি করে ছিলেন। তাঁর মত্রী সভাতে স্বরাষ্ট্র, পূর্ত, শ্রম, শিল্প সহ একাধিক দফতরের মন্ত্রী রয়েছে। এই মুহূর্তে সে রাজ্যের একাধিক বিভাগ এখনও শূন্য রয়েছে। সেখানে নতুন একাধিক মুখ বিপ্লব দেব আনতে পারেন বলে খবর। ২০২৩ সে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। আর সেই ভোটের দিকে তাকিয়ে মন্ত্রিসভাতে এই রদবদল করা হবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, জোটে থাকা আঞ্চলিক আইপিএফটি(IPFT) থেকে বেশ কয়েকজন মুখকে তাঁর মন্ত্রিসভাতে নিয়ে আসতে পারেন বিপ্লব দেব।

সুদীপ রায় বর্মণের সঙ্গে বিপ্লব দেবের কার্যত সংঘাত
উল্লেখ্য, মুকুল ঘনিষ্ঠ সুদীপ রায় বর্মণের সঙ্গে বিপ্লব দেবের কার্যত সংঘাত প্রকাশ্যে আসে ২০১৯ সালে। দল বিরোধী কাজের জন্য স্বাস্থ্য মন্ত্রী থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এরপর বিপ্লব দেব তাঁর কাঁধেই রাজ্যের স্বাস্থ্য দফতরের দায়িত্ব কাঁধে তুলে নেন। তবে এই মুহূর্তে সুদীপ রায় বর্মণ বড় ফ্যাক্টার হতে পারে সে রাজ্যে! অন্তত মুকুল রায়ের বিজেপি ছেড়ে যাওয়ার পর সে সম্ভাবনা আরও বেড়েছে। কারণ গত কয়েকদিন আগে অর্থাৎ মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরেই একটি বৈঠক ডাকে বিপ্লব দেব। সেখানে মুকুল ঘনিষ্ঠ সুদীপ রায় বর্মণ অনুপস্থিত চিলেন। শুধু তাই নয়, তাঁর সুঙ্গে অউপস্থিত ছিলেন আরও ১০ বিজেপি বিধায়ক। এরপর থেকেই কার্যত একটা চাপা আতংক তৈরি হয়েছে। মুকুল ঘনিষ্ঠ সুদিপের দলবদল করলে সঙ্কট তৈরি হতে পারে সে রাজ্যে! সেদিকে তাকিয়ে এবার জোট সরকারকে বাড়তি গুরুত্ব বিপ্লব দেবের? জল্পনা তুঙ্গে।

মোদীর সঙে বৈঠক করেন বিপ্লব
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙে বৈঠক করেন বিপ্লব দেব। তাঁর এই সফর ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়। তবে সরকারের উন্নয়ন নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে পরে জানান বিপ্লব দেব। শুধু তাই নয়, আগামিদিনে কেন্দ্র-রাজ্য কীভাবে কাজ করবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে দাবি তাঁর। বলা প্রয়োজন, ২০২৪ সালের লোকসভার নিরিখে গত কয়েকদিন আগে মোদী তাঁর মন্ত্রিসভাতে রদবদল করেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications