পরিবারের ২ সদস্য করোনা আক্রান্ত! সেলফ আইসোলেশনে মুখ্যমন্ত্রী

সেলফ আইসোলেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পরিবারের ২ সদস্য করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর থেকেই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার রাতে তিনি বিষয়টি নিয়ে টুইটও করেছেন।

সেলফ আইসোলেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পরিবারের ২ সদস্য করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর থেকেই তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার রাতে তিনি বিষয়টি নিয়ে টুইটও করেছেন। টুইটে মুখ্যমন্ত্রী বলেছেন, পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তিনি রিপোর্টের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন বিপ্লব দেব।

পরিবারের ২ সদস্য করোনা পজিটিভ

পরিবারের ২ সদস্য করোনা পজিটিভ

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিবারের ২ সদস্যের রিপোর্ট পজিটিভ। তবে বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ। তাঁরও করোনা পরীক্ষা করা হয়েছে, তবে রিপোর্ট এখনও আসেনি। পরিবারের ২ সদস্যের দ্রুত সুস্থতার কামনা করেছেন তিনি।

সেলফ আইসোলেশনে মুখ্যমন্ত্রী

সেলফ আইসোলেশনে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নিজের বাসভবনে সেলফ আইসোলেশনে রয়েছেন। সঙ্গে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অমিত শাহ, বিএস ইয়েদুরিয়াপ্পা করোনা আক্রান্ত

অমিত শাহ, বিএস ইয়েদুরিয়াপ্পা করোনা আক্রান্ত

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পা জানান, তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ। এই দুই নেতার সুস্থতা কামনা করেও ত্রিপুরার মুখ্যমন্ত্রী টুইট করেছেন। ভোপালের চিরায়ু হাসপাতালে ভর্তি রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

পশ্চিমবঙ্গেও রাজনীতিকদের মধ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা

পশ্চিমবঙ্গেও রাজনীতিকদের মধ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা

পশ্চিমবঙ্গে ডান-বাম নির্বিশেষে রাজনীতিকদের মধ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সুজিত বসু, নির্মল ঘোষ-সহ তৃণমূলের একাধিক মন্ত্রী বিধায়ক করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গিয়েছেন। অন্যদিকে বাম নেতা ফুয়াদ হালিম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। সোমবার নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, সিপিএম নেতা মহম্মদ সেলিম। অন্যদিকে প্রাক্তন দুই মন্ত্রী অনাদি সাহু ও শ্যামল চক্রবর্তীও হাসপাতালে ভর্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+