স্টেজে ৪৫টি পুশ-আপ মেরে তাক লাগালেন বিপ্লব দেব, দেখুন ভিডিও
ফিট বিপ্লব দেব একটি অনুষ্ঠানে স্টেজে এমন কাণ্ড করলেন যা দেখে সকলে অবাক হয়ে গিয়েছেন।
যোগাসন করা নরেন্দ্র মোদী কেন্দ্রে সরকারে আসার পরে নেতা-মন্ত্রীদের স্বাস্থ্যচর্চা করতে বিশেষ পরামর্শ দিয়েছেন। তিনি নিজে দিনের শুরুতেই বহুক্ষণ শরীরচর্চা করেন। বিজেপির যুব নেতা-মন্ত্রী-সাংসদরাও কেউ তাতে পিছিয়ে নেই। তা ফের প্রমাণ করে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর, কিরেণ রিজিজুর মতোই ফিট বিপ্লব দেব একটি অনুষ্ঠানে স্টেজে এমন কাণ্ড করলেন যা দেখে সকলে অবাক হয়ে গিয়েছেন।
|
গুনে গুনে পুশ আপ
বিপ্লব দেব একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্টেজে শরীরচর্চার কৌশল দেখাতে গিয়ে গুনে গুনে ৪৫টি পুশ আপ করেন। কলকাতায় হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত দর্শক তাজ্জব বনে যান।

এক কথায় রাজি
অনুষ্ঠানের সঞ্চালক সাংবাদিক রাহুল কানওয়াল বিপ্লব দেবকে আহ্বান জানালে তিনি রাজি হয়ে যান। তারপরই রাহুল ও বিপ্লব মিলে স্টেজেই পুশ আপ করেন। রাহুল যেখানে হাফিয়ে যাচ্ছিলেন, সেখানে বিপ্লব এক নিঃশ্বাসে এতগুলি পুশ আপ মারেন।

বিপ্লবের পুশ আপ
কথায় কথায় বিপ্লব বলে ফেলেন, তিনি ১০-১৫ মিনিটের মধ্যে ১৫০টি পুশ আপ মারতে পারেন। তারপরই চ্যালেঞ্জ গ্রহণ করে ৪৫টি পুশ আপ স্টেজেই করে দেখান তিনি।

না করেন বাবুল
দর্শকাসনে তখন ছিলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। শরীরের কসরত দেখাতে তাঁর কাছেও অনুরোধ গিয়েছিল। তবে স্টেজে গিয়ে কারিকুরি দেখাতে তিনি রাজি হননি। সেখানে স্টেজে বাজিমাত করে যান বিপ্লব।












Click it and Unblock the Notifications