মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় 'ভয়ানক' গলদ! মুখ্যসচিবকে কড়া চিঠি

রাজ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে চিন্তিত সে রাজ্যের সরকার। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন ত্রিপুরার মুখ্যসচিব।

রাজ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে চিন্তিত সে রাজ্যের সরকার। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন ত্রিপুরার মুখ্যসচিব। রথযাত্রা উপলক্ষে ৭ ডিসেম্বর রাজ্যে আসার কথা ছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী। রথযাত্রা না হলেও, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আগেই এসেছিলেন রাজ্যের অফিসাররা। সেখানে, তাদেরকে পশ্চিমবঙ্গের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

ত্রিপুরা সরকারের তরফে অভিযোগ করা হয়েছে, কোচবিহারের গিয়েছিলেন ত্রিপুরার এক অফিসার। ত্রিপুরার মুখ্যসচিব জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন। কোচবিহারে পুলিশের তরফে ত্রিপুরার অফিসারের সঙ্গে সহযোগিতা করা হয়নি। থাকার জায়গা থেকে পরিবহণ, কোনও ব্যবস্থাই করা হয়নি ওই অফিসারের জন্য। এমন কি নিরাপত্ত সংক্রান্ত কোনও তথ্য দিয়ে সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ।

ত্রিপুরার মুখ্যসচিবের চিঠি

ত্রিপুরার মুখ্যসচিবের চিঠি

ত্রিপুরার মুখ্যসচিব চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মলয় দেকে। বিষয়টি নিয়ে তদন্তের দাবি করেছেন তিনি। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী,যেসব অফিসার অভিযুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থারও দাবি করা হয়েছে চিঠিতে। পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের কাছে পাঠানো চিঠিতে ত্রিপুরার ডিজিপির রিপোর্টের কপিও জুড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ব্যবস্থা গ্রহণের দাবি

ব্যবস্থা গ্রহণের দাবি

মুখ্যমন্ত্রী নিরাপত্তায় সম্ভাব্য গলদের অভিযোগ করে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে। যাঁরা জেড প্লাস নিরাপত্তা পান, কোনও জায়গায় যাওয়ার ২৪ ঘন্টা আগে থেকে সেখানকার নিরাপত্তা খতিয়ে দেখা হয়।

পিছিয়ে যায় যাত্রা, মুখ্যমন্ত্রীও আসেননি

পিছিয়ে যায় যাত্রা, মুখ্যমন্ত্রীও আসেননি

আদালতের অনুমতি না পাওয়া রথযাত্রা ৭ ডিসেম্বর শুরু করা যায়নি। ফলে আসেননি ত্রিপুরার মুখ্যমন্ত্রীও। আসেননি বিজেপির সর্বভারতীয় সভাপতিও।

( প্রতীকী ছবি সৌজন্য: ১ এএনআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+