মমতা, বিপ্লবের পথ এক! হোলিতে মাতল গোটা দেশ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই হোলি থেকে বিরত থাকলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কারণও একই।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই হোলি থেকে বিরত থাকলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কারণও একই। বিপ্লব দেব জানিয়েছেন, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলায় মৃত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এই সিদ্ধান্ত।

মমতা, বিপ্লবের পথ এক! হোলিতে মাতল গোটা দেশ

সাহসী জওয়ানদের জন্য দেশের হৃদয় আজ কাঁদছে। সেইজন্য তিনি উৎসবে অংশ নিচ্ছেন না। জওয়ানদের পরিবার এবং ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি উৎসবে অংশ নিচ্ছেন না। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুভ দিনে জওয়ানদের প্রতি প্রার্থনার আহ্বানও জানিয়েছেন তিনি।

এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তাঁর নির্দিষ্ট সরকারি কাজেই ব্যস্ত ছিলেন। হোলির কোনও অনুষ্ঠানের নিমন্ত্রণ তিনি গ্রহণ করেননি। সূত্রের খবর অনুযায়ী, অনেক আগেই হোলি পালন না করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। মূলত শহিদ জওয়ান ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত।

তবে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষদের হোলির অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে রাজ্যে শান্তি ও সমৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন তিনি। ত্রিপুরা সরকার পুলওয়ামা হামলায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+