বন্ধুর সামনেই চলল গুলি! মৃত্যু ত্রিপুরার বিজেপির নেতার
আগরতলার কাছেই ত্রিপুরার এক বিজেপি নেতা বিশ্বজিৎ পালের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। পুলিশ তাঁর এক বন্ধু প্রাণজিৎ ভৌমিককে গ্রেফতার করেছে। বন্ধুর দাবি, ঘটনাটি একটি দুর্ঘটনা।
আগরতলার কাছেই ত্রিপুরার এক বিজেপি নেতা বিশ্বজিৎ পালের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। পুলিশ তাঁর এক বন্ধু প্রাণজিৎ ভৌমিককে গ্রেফতার করেছে। বন্ধুর দাবি, ঘটনাটি একটি দুর্ঘটনা। পিস্তলে দুর্ঘটনাবশত হাত লেগে গিয়েই এই ঘটনা বলে দাবি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে সোমবার আদালতে তোলা হবে।

আগরতলার বাধারঘাটে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে স্থানীয় বিজেপির ওয়ার্ড সেক্রেটারি বিশ্বজিৎ পালের (৩৫) গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার এইচকে দেববর্মা জানিয়েছেন, বিশ্বজিৎ পালের বুকে গুলি লাগে। ঘটনাস্থল থেকে তাঁর ব্যাগ ও স্কুটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে। যেটি বিশ্বজিৎ পালের বন্ধু প্রাণজিৎ ভৌমিকের।
বন্ধু প্রাণজিৎ ভৌমিক জানিয়েছেন, তিনি বিশ্বজিৎকে হত্যা করেননি। কেননা বিশ্বজিৎ তার বন্ধু। প্রাণজিতের দাবি, হাতে নিয়ে পিস্তটি দেখতে চেয়েছিলেন বিশ্বজিৎ। কিন্তু অসাবধানবশত একটি গুলি বেরিয়ে যায় এবং সেটি বিশ্বজিতের বুকে লাগে।












Click it and Unblock the Notifications