মোদীর প্রশংসা! সুযোগ পেলে বিজেপিতে যোগ দিতে চান 'যুদ্ধ'-এ যোগ দেওয়া এই মহিলা

সুযোগ পেলে বিজেপিতে যোগ দিতে চান শায়রা বানু। তিন তালাকের বিরুদ্ধে প্রতিরোধে সামিল হয়েছিলেন উত্তরখণ্ডের এই মহিলা। এবিষয়ে বিজেপির প্রশংসাও করেন তিনি।

সুযোগ পেলে বিজেপিতে যোগ দিতে চান শায়রা বানু। তিন তালাকের বিরুদ্ধে প্রতিরোধে সামিল হয়েছিলেন উত্তরখণ্ডের এই মহিলা। এবিষয়ে বিজেপির প্রশংসাও করেন তিনি। বলেন, বর্তমান মুসলিম পার্সোনাল ল-এ পরিবর্তন আনতে চেষ্টা করছে।

মোদীর প্রশংসা! সুযোগ পেলে বিজেপিতে যোগ দিতে চান যুদ্ধ করা এই মহিলা

সরকারের পদক্ষেপের প্রশংসা করে শায়রা বানু বলেন, সরকার ইউনিফর্ম সিভিল কোড এবং বহুগামীতার ফল নিয়ে স্বজাগ। তাঁর মতে মুসলিমদের জন্য বিজেপি যথেষ্টই চেষ্টা করছে। সেই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন যদি সুযোগ দেওয়া হয়, তাহলে তিনি অবশ্যই সেই সুযোগ গ্রহণ করবেন।

সর্বোচ্চ আদালতে তিন তালাকের বিরুদ্ধে যাঁরা আবেদন করেছিলেন শায়রা বানু তাঁদেরই একজন।

এর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শায়রা বানু, দেশ থেকে বহুগামীতা এবং নিকাহ হালালা দূর করার ব্যাপারে জোর দিয়েছিলেন। তাঁর মতে দুই প্রথার মাধ্যমে মহিলাদের ওপর অত্যাচার করা হয় । সেইজন্য এই দুই প্রথা বন্ধ করা উচিত।

গত বছরের ২২ অগাস্ট তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করে কেন্দ্রকে ৬ মাসের মধ্যে বিল তৈরির নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই মতো ২৮ ডিসেম্বর লোকসভা বিল পাশ হয়। যদিও রাজ্যসভায় সেই বিল আটকে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+