তিন তালাকের লড়াইয়ে বিজয়িনী ইশরতকে হুমকি, মমতাকে চিঠি

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিরাপত্তা চাইলেন সুপ্রিম কোর্টে তিন তালাকের বিরুদ্ধে অন্যতম আবেদনকারী ইশরত জাহান।

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিরাপত্তা চাইলেন সুপ্রিম কোর্টে তিন তালাকের বিরুদ্ধে অন্যতম আবেদনকারী ইশরত জাহান। তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে তাঁক হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন হাওড়ার পিলখানার বাসিন্দা ইশরত জাহান। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন ইশরত।

তিন তালাকের লড়াইয়ে বিজয়িনী ইশরতকে হুমকি, মমতাকে চিঠি

ঐতিহাসিক রায়ে তিন তালাককে অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। ইশরত জাহানের অভিযোগ, রায় বের হওয়ার পর থেকেই তাঁকে ও তাঁর সন্তানদের হুমকি দেওয়া হচ্ছে। শ্বশুরবাড়ির লোকজন ও কয়েকজন প্রতিবেশী তাঁর বিরুদ্ধে সম্প্রদায়ের স্বার্থের বিরুদ্ধে যাওয়ার অভিযোগ তুলছেন। তাঁকে ও তাঁর সন্তানদের অকথ্য গালাগালি শুনতে হচ্ছে বলে আইনজীবীর মাধ্য়মে জানিয়েছেন ইশরত জাহান।

তিন তালাকের লড়াইয়ে বিজয়িনী ইশরতকে হুমকি, মমতাকে চিঠি

মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো চিঠিতে ইশরত নিজের ও সন্তানদের জন্য নিরাপত্তা চেয়েছেন। চিঠির প্রতিলিপি হাওড়া পুলিশ কমিশনারেট ও স্থানীয় গোলাবাড়ি থানায় পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+