তিন তালাক ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

তিন তালাক ইসলামের অবিচ্ছ্যেদ্য অংশ নয়। বুধবার সুপ্রিম কোর্টে এমনটাই দাবি করেছে কেন্দ্র।

তিন তালাক ইসলামের অবিচ্ছ্যেদ্য অংশ নয়। বুধবার সুপ্রিম কোর্টে এমনটাই দাবি করেছে কেন্দ্র। কেন্দ্র বলেছে, তিন তালাক শুধুমাত্র মুসলমান সমাজে মহিলা বনাম পুরুষ দ্বন্দ্ব। যে সমাজে পুরুষরা মহিলাদের থেকে বেশি শক্তিশালী ও শিক্ষিত।

সুপ্রিম কোর্টে কেন্দ্রের আবেদন, দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানকে মাথায় রেখে তিল তালাকের সাংবিধানিক বৈধতা বিচার করে দেখুক আদালত। এটা সংখ্যাগুরু অথবা সংখ্যালঘুর বিষয় নয়। এটা একটি ধর্মের অভ্যন্তরে মহিলাদের অধিকারের বিষয়।

তিন তালাক ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয়, আদালতে জানাল কেন্দ্র

এর আগে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের তরফে দাঁড়ানো আইনজীবী কপিল সিব্বলকে আদালত জিজ্ঞাসা করে, এমন ব্যবস্থা করা সম্ভব কিনা যেখানে মুসলমান মহিলারা বিয়ের সময়ই জানিয়ে দিতে পারেন যে তাঁরা তিল তালাক প্রথা মেনে নিতে রাজি কিনা। কারণ তার আগে কপিলের দাবি ছিল, একটি ধর্মের অভ্যন্তরীণ প্রথায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কতটা প্রাসঙ্গিক।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস খেহরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ তিল তালাক, নিকাহ হালাল, পুরুষের বহুগামিতা নিয়ে একাধিক মামলার প্রেক্ষিতে শুনানিতে বসেছে। তবে এর মধ্যে একমাত্র তিল তালাকের সাংবিধানিক বৈধতা নিয়েই রায় জানাবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+