তিন তালাক আইন নতুন করে পর্যালোচনা করবে সুপ্রিম কোর্ট
তিন তালাক আইন পর্যালোচনা করবে সুপ্রিম কোর্ট। এমনটাই কেন্দ্রকে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাওয়া হয়েছে।
তিন তালাক আইন পর্যালোচনা করবে সুপ্রিম কোর্ট। এমনটাই কেন্দ্রকে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে তিন তালাক আইনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেখানে দাবি করা হয়েছে, তিন তালাকের যে পুরনো নিয়ম ছিল তা ফিরিয়ে আনা হোক।

এই প্রেক্ষিতে নতুন আইন পর্যালোচনা করবে শীর্ষ আদালত। গতমাসে বিতর্কিত তিন তালাক বিল সংসদে পাস হয়। প্রথমে লোকসভায় পাস হওয়ার পর তা রাজ্যসভায় পাশ হয়ে যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। তিনি এই বিলে সম্মতি দিলে তা এবার আইনে পরিণত হয়েছে।
এই বিল মোতাবেক মুসলমান পুরুষরা তাদের স্ত্রীকে তাৎক্ষণিক তিন তালাক দিলে অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের কারাবাস হতে পারে। এই বিল নিয়ে বিরোধীরা ইতিমধ্যে বিরোধিতায় সরব হয়েছে। এবার সুপ্রিম কোর্ট এই আইনের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখতে বসল।
আবেদনকারী তরফের মামলাটি লড়ছেন সিনিয়র অ্যাডভোকেট তথা কংগ্রেস নেতা সলমন খুরশিদ। তিনি আদালতে আর্জি জানিয়েছেন, যাতে এই আইনটিকে খতিয়ে দেখা হয়। তারপরই আদালত কেন্দ্রকে তাদের মতামত দিতে জানিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications