তিন তালাক ইস্যুতে লোকসভায় তুমুল হট্টগোল, কংগ্রেসের সুরে সুর মেলাল তৃণমূল-সিপিআই
লোকসভায় আলোচনার জন্য পেশ হল সংশোধিত তিন তালাক বিল।
লোকসভায় আলোচনার জন্য পেশ হল সংশোধিত তিন তালাক বিল। এদিন আলোচনার জন্য শুধু বিজেপি সাংসদরাই নন, কংগ্রেস সাংসদদের উপস্থিত থাকতে হুইপ জারি করা হয়েছিল। এই বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর আবেদন জানিয়েছে কংগ্রেস. লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিল। এর বিস্তারিত যাচাই প্রয়োজন। ফলে তা যৌথ সিলেক্ট কমিটিতে পাঠানো হোক।
|
এদিনের আলোচনা সভায় ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী উপস্থিত ছিলেন। সাহায্যের জন্য কংগ্রেস বিরোধী দলগুলির কাছে আবেদন জানিয়েছে। দাবি না মানলে লোকসভা থেকে ওয়াকআউটের ভাবনাও রয়েছে বিরোধীদের।
|
এদিন কংগ্রেস পাশে পেয়ে গিয়েছে সিপিআই ও তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সিপিআই এর তরফে ডি রাজা তিন তালাক বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি করেছেন।
|
এদিন সকালে লোকসভা বসার পরে হট্টগোল শুরু হয়। তেলুগু দেশম পার্টির নেতারা বিশেষ মর্যাদার দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। রাফালে নিয়েও বিক্ষোভ দেখানো হয়। যার ফলে স্পিকার সুমিত্রা মহাজন সভা মুলতুবি করে দেন। পরে ফের সভায় আলোচনা শুরু হলে বিরোধীরা তুমুল হট্টগোল করেন।
|
কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ২০টি ইসলামিক দেশে এই নিয়ম চালু হলে কেন ভারতে তা হবে না। ফলে রাজনীতি সরিয়ে রেখে সকলকে বিল পাশে সহায়তা করার দাবি করেন রবিশঙ্কর প্রসাদ।












Click it and Unblock the Notifications