রাজ্যসভায় অ্যাসিড টেস্ট বিজেপির, বুধবার পেশ হবে তিন তালাক বিল

বুধবার রাজ্যসভায় পেশ হতে চলেছে তিন তালাক বিরোধী বিল।

লোকসভায় পাশ করার পর বুধবার রাজ্যসভায় পেশ হতে পারে তিন তালাক বিরোধী বিল। বলা হয়েছিল এদিন মঙ্গলবার তা পেশ হতে পারে। যদি কোনও কারণে তা পেশ করা না হয় তাহলে বুধবার অবশ্যই তা পেশ হবে। রাজ্যসভায় কর্মসূচিতে এদিন বিল পেশের উল্লেখ থাকলেও তা বুধবার পেশ হওয়ার কথা বলা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার এদিন সেকথাই জানিয়েছেন।

আজ রাজ্যসভায় অ্যাসিড টেস্ট তিন তালাক বিলের

এই বিলের বেশ কয়েকটি দিক খতিয়ে দেখতে তা সংসদীয় কমিটিতে পাঠাতে চায় কংগ্রেস। তাতে সমর্থন রয়েছে বাম, এআইএডিএমকে, ডিএমকের মতো বড় দলগুলির।

এই বিল মোতাবেক কোনও মুসলমান পুরুষ মুখে তালাক তিনবার উচ্চারণ করলেই জেলে যেতে পারেন। তিন তালাক আইন পাশ হয়ে তা নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে যেকোনও পুরুষকে যখন-তখন গ্রেফতার করিয়ে দেওয়া যেতে পারে। এর বিরুদ্ধে সরব বিরোধীরা।

গত বৃহস্পতিবার লোকসভায় তিন তালাক বিল পাশ হয়েছে। সংসদের নিম্নকক্ষে বিজেপির ক্ষমতা একছত্র থাকায় আলোচনা, তর্ক-বিতর্ক হলেও বিজেপির বিল পাশ করাতে বিশেষ অসুবিধা হয়নি। তবে রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা এখনও হয়নি। কিছুটা কম রয়েছে। আর সেখানেই বিঘ্ন ঘটানোর সুযোগ রয়েছে বিরোধী দলগুলির কাছে।

এই বিল অনুযায়ী, তাৎক্ষণিক তালাক বা তিন তালাক বা তালাক-ই-বিদ্দত দিলে মুসলমান পুরুষকে তিন বছরের জন্য জেলের সাজা খাটতে হতে পারে। বিবাহ বিচ্ছেদের পর নাবালক-নাবালিকা সন্তানের দায়িত্ব সরাসরি মায়ের হাতে তুলে দেওয়া হবে।

তাৎক্ষণিক তালাক দিলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের পর জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হবে। যার সর্বোচ্চ সাজা তিন বছর হতে পারে। স্ত্রীকে তিন তালাক দিলে খোরপোশের দায়িত্বও স্বামীকে বহন করতে হবে। এমনকী সন্তানের ভরণপোষণের দায়িত্বও স্বামীকে নিতে হবে।

এদিন রাজ্যসভায় আলোচনার পরে রিভিউয়ের জন্য কোনওভাবে বিলটি যদি সংসদীয় কমিটির কাছে যায় তাহলে ধরে নেওয়া যায়, এই শীতকালীন অধিবেশনে বিল পাশ করাতে পারবে না সরকার। এদিকে ছয় মাসের মধ্যে বিল পাশ করিয়ে আইন তৈরির যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তা রাখা সম্ভব হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+