ফাঁকা মাঠে গোল বিজেপির, লোকসভায় পাশ হয়ে গেল তিন তালাক বিল

তিন তালাক সংশোধনী বিল এদিন রাজ্যসভায় আলোচনার পর পাশ করিয়ে নিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার।

তিন তালাক সংশোধনী বিল এদিন রাজ্যসভায় আলোচনার পর পাশ করিয়ে নিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। ধ্বনি ভোটে এদিন বিলের স্বপক্ষে পড়েছে ২৪৫টি ভোট। বিরুদ্ধে পড়েছে ১১টি ভোট।

ফাঁকা মাঠে গোল বিজেপির, লোকসভায় পাশ হয়ে গেল তিন তালাক বিল

কংগ্রেস ও এআইএডিএমকে এদিন সভা ছেড়ে বেরিয়ে যায়। দাবি ছিল বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠাতে হবে। তবে তা করেনি সরকার। আলোচনা উত্তপ্ত হয়ে উঠলে কংগ্রেস সংসদ ছেড়ে বেরিয়ে যায়।

তিন তালাকে অপরাধীদের জেল হাজতের ধারা বাতিলের আবেদন জানানো হয়। তবে তা সরকার শোনেনি। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ যুক্তি দেন, অন্য অপরাধের বিল পাশ করানোর সময় বিরোধীরা যখন সম্মত হন, তখন তিন তালাকের অপরাধের সময় একথা কেন তাঁরা মানছেন না!

এদিন লোকসভায় পাঁচ ঘণ্টা আলোচনা-বিতর্ক চলার পরে বিল পাশ হয়েছে। সরকার বারবার বলার চেষ্টা করে কীভাবে সুপ্রিম কোর্ট এই তিন তালাক প্রথাকে অসাংবিধানিক ও জুলুম বলে আখ্যা দিয়েছে। এবং সরকারকে এর বিরুদ্ধে আইন তৈরির পরামর্শ দিয়েছে।

শুধু তাৎক্ষণিক তালাক নয়, নিকাহ হালালা-কেও এই বিল মোতাবেক অপরাধ বলে গণ্য করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী বিবাহ বিচ্ছিন্না স্ত্রীকে তার পুরনো স্বামীর কাছে ফিরে যেতে হলে অন্য পুরুষের সঙ্গে বিয়ে করে শয্যাসঙ্গিনী হতে হবে। তারপর তার অনুমতি নিয়ে স্বামীর সঙ্গে পুনরায় ঘর করতে পারবেন।

নতুন আইনে তিন তালাক জামিন অযোগ্য অপরাধ হলেও অভিযুক্তকে জামিনের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। স্ত্রীকে ক্ষতিপূরণ দিতে রাজি হলে তবেই ম্যাজিস্ট্রেট মনে করলে স্বামী জামিন পাবেন। নতুন আইনে আত্মীয় ছাড়া পাড়া-প্রতিবেশী অভিযোগ দায়ের করতে পারবে না। নির্যাতিত মহিলা আদালতে নিজের সন্তানের অধিকার দাবি করতে পারবেন। এবং স্ত্রীর কথা শোনার পর তবেই স্বামীর জামিন নিয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+