রাজ্যসভায় ফের পিছিয়ে গেল তিন তালাক বিল পাশ! সরকারের 'প্ল্যান বি' কি জানেন
পরের সেশনের জন্য তিন তালাক বিল পাশ পিছিয়ে গেল।
লোকসভায় অনেক আগেই পাশ হয়ে গিয়েছে। তবে রাজ্যসভায় এখনও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তিন তালাক বা তাৎক্ষণিক তালাক বিল পাশ করাতে পারেনি। যে বিল পাশ হলে তিন তালাক প্রথা বা তলাক ই বিদ্দতকে ফৌজদারী অপরাধ বলে গণ্য করা যাবে। সরকারের রাজ্যসভায় সেই জোর নেই। ফলে বিরোধীরা জোর খাটানোর চেষ্টা করলে এমার্জেন্সি এক্সিকিউটিভ অর্ডার এনে আইন প্রণয়ন করার কথা সরকার ভেবেছে। এদিন যেমন ফের পরের সেশনের জন্য তিন তালাক বিল পাশ পিছিয়ে গেল।

তিন তালাক বিলে একটি সংশোধনী হয়েছে বৃহস্পতিবার। তিন তালাক দেওয়ায় দোষী সাব্যস্ত স্বামীকে জামিন দেওয়ার সংযোজনী আনা হল। স্ত্রীকে তিন তালাক দেওয়া অসাংবিধানিক এবং এই কাণ্ড করলে স্বামীর তিন বছরের কারাবাসের সাজাই রাখা হয়েছে। এই আইনে জেলের পাশাপাশি জরিমানার শাস্তিও রাখা হয়েছে। কেন্দ্রের এনডিএ সরকার ২০১৭ সালে এই বিল পাশ করে। তাতেই নতুন সংযোজনী আনা হয়েছে।
নতুন সংযোজনী মোতাবেক, দোষী সাব্যস্ত স্বামীকে ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারেন। তাৎক্ষণিক তালাক ও তালাক-ই-বিদ্দতেক ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে। নির্যাতিতা নারী ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নিজের ও সন্তানের খোরপোশের দাবিও করতে পারবেন।
সংশোধনীতে মহিলা ও তাঁর কাছের আত্মীয়দের ক্ষমতা দেওয়া হয়েছে তিন তালাকের ঘটনা ঘটলে পুলিশে অভিযোগ দায়ের করার। পাশাপাশি স্বামীর সঙ্গে পরে মিটমাট হয়ে গেলে সেই অভিযোগ মহিলারা তুলে নিতে পারবেন বলেও সংযোজন করা হয়েছে।
বিল পাশ করাতে বিজেপি রাজ্যসভার সকল সদস্যকে হাজির থাকার পরামর্শ দিয়েছিল। সেভাবেই ডেপুটি চেয়ারম্যান পদে হরিবংশ নারায়ণ সিংকে জিতিয়ে এনেছে গেরুয়া শিবির। এবার তিন তালাক ইস্যুতে রাজ্যসভায় শেষ অবধি জয় আসে কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications