মাত্র ১২ ঘণ্টায় একসঙ্গে ঘটা তিনটি খুনের রহস্যভেদ পুলিশের
বেলাগাভী, ১৮ অগাস্ট : কর্ণাটকের বেলাগাভীর কুভেম্পু নগরে একসঙ্গে ঘটা তিনটি খুনের ঘটনার কিনারা করল পুলিশ, তাও মাত্র ১২ ঘণ্টায়।
এক মহিলা ও তাঁর দুই সন্তানকে খুন করার দায়ে অপরাধী ধরাও পড়েছে পুলিশের জালে। একইসঙ্গে তদন্তকারী পুলিশ আধিকারিকদের পুরস্কারও দেওয়া হয়েছে।

ঘটনা হল, প্রবীণ সুব্রহ্মণ্য ভাটের সঙ্গে প্রতিবেশী রিনা মালাগাত্তির অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কে ছেদ টানতেই রিনাকে প্রথমে ছুরি দিয়ে গলা কেটে খুন করে প্রবীণ। পরে তাঁর দুই সন্তান আদিত্য ও সাহিত্যকেও প্রমাণ লোপাটের জন্য গামলার জলে ডুবিয়ে মেরে ফেলে সে।
কিন্তু কেন এমন ঘটনা ঘটাল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ছাত্র প্রবীণ। গ্রেফতারের পরে সে পুলিশকে জানিয়েছে, গত একবছর ধরে রিনার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল প্রবীণের। রিনার স্বামী রাকেশ কাপড়ের ব্যবসার কাজে বাইরে গেলেই নানাভাবে প্রবীণকে বাড়িতে ডাকত রিনা।
প্রথম থেকেই সে এমন সম্পর্কের বিরুদ্ধে ছিল। স্বামী কাজের সূত্রে বাড়িতে না ফিরলেই ডাক পড়ত প্রবীণের। সে প্রতিবাদ করলে রিনা তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে।
ঘটনার দিন রাতে রিনার ডাকে প্রবীণ রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ তার বাড়ি যায়। তখনই সে তাকে বিরক্ত না করার জন্য রিনাকে হুমকি দিয়ে আসে। তবে রিনা কিছুতেই রাজি হয় না। এরপরই সবকিছু একেবারে শেষ করে দেওয়ার খেয়াল আসে প্রবীণের মাথায়।
রাত ৩ টে নাগাদ ফের প্রবীণ রিনার বাড়িতে ঢোকে। ছুরি দিয়ে গলা কেটে রিনাকে খুন করে প্রবীণ। খুনের ঘটনা দেখে ফেলায় এরপরে বাচ্চাদুটিকে গামলার জলে ডুবিয়ে মেরে ফেলে সে।
তদন্তে নেমে পুলিশ প্রবীণকে গ্রেফতার করতেই রহস্যের পর্দা ফাঁস। সবকথা পুলিশকে জানিয়ে দিয়েছে সে। খুনের ঘটনার সমাধান করা পুলিশ আধিকারিকদেরও পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications