নির্বাচনী প্রচারে বড় খরচ তৃণমূলের, টেক্কা ডিএমকে-র মতো দক্ষিণী দলগুলিকেও! কোথায় দাঁড়িয়ে বিজেপি

নির্বাচনী প্রচারে বড় খরচ তৃণমূলের, দ্বিতীয় স্থানে ডিএমকে

নির্বাচনী বন্ডে বারেবারেই সমস্ত দলকে পিছনে ফেলেছে বিজেপি। এদিকে নির্বাচনী খরচকে নিরিথে দেশের তাবড় তাবড় বড় দলকে রীতিমতো টেক্কা দিচ্ছে তৃণমূলও।এদিকে গত মে মাসেই বিধানসভা ভোটযুদ্ধে নামে একাধিক রাজ্যে। লড়াইয়ের ময়দানে দেখা যায় উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতের একাধিক তাবড় তাবড় রাজনৈতিক দলকে। কিন্তু তাতেই দেখা যাচ্ছে নির্বাচনী ব্যয়ের নিরিখে বিভিন্ন দলকে পিছনে ফেলে অনেকটাই সামনে এগিয়ে গিয়েছে মমতা ব্রিগেড।

রিপোর্ট দেয়নি বিজেপি

রিপোর্ট দেয়নি বিজেপি

সম্প্রতি শেষ বিধানসভায় নির্বাচনী খরচের হিসেবনিকেশ নির্বাচন কমিশনে জমা দেয় তৃণমূল। যদিও প্রায় সমস্ত দলই রিপোর্ট জমা দিলেও বিজেপিও এখনও রিপোর্ট দেয়নি বলেই জানা যাচ্ছে। ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত বিধানসভার নির্বাচনী প্রচারে তৃণমূল ১৫৪.২৮ কোটি টাকা খরচ করে। সেখানে কংগ্রেস ৮৪.৯১ কোটি টাকা খরচ করে বাংলা, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা এবং অসমে।

কী বলছে তৃণমূলের বিশদ রিপোর্ট

কী বলছে তৃণমূলের বিশদ রিপোর্ট

যদিও আসল রিপোর্টে তৃণমূলের তরফে দুভাবে এই ব্যয়ের খতিয়ান তুলে ধরা হয়েছে। তৃণমূলের কেন্দ্রীয় পার্টি অফিস থেকে মোট খরচের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯.৬৬ কোটি টাকা। সেখানে বিভিন্ন কেন্দ্রের প্রার্থীদের একক ব্যয় দাঁড়িয়েছে ৭৪.৬১ কোটি টাকা। এরমধ্যে দলীয় সদর দফতরের ব্যয়ের মধ্যে তারকা প্রচারকদের ভ্রমণ খরচই দাঁড়িয়েছে ৩৩.০২ কোটি টাকা। সেখানে শুধুমাত্র বিজ্ঞাপনের পিছনে খরচ হয়েছে ১১.৯৩ কোটি টাকা।

দ্বিতীয় স্থানে ডিএমকে

দ্বিতীয় স্থানে ডিএমকে

অন্যদিকে যে দলগুলি এখনও পর্যন্ত তাদের ব্যয়ের হিসাব সামনে এনেছে তাদের মধ্যে সর্বোচ্চ ব্যয়ের ক্ষেত্রে ডিএমকে দ্বিতীয় স্থানে রয়েছে বলে জানা যাচ্ছে। শুধুমাত্র তামিলনাড়ু ও পদুচেরির নির্বাচনী প্রচারের জন্য ডিএমকে-র তরফে খরচ করা হয়েছে ১১৪.১৪ কোটি টাকা। এর মধ্যে গণমাধ্যমে বিজ্ঞাপনের পিছনে থরচ করা হয়েছে ৩৯.৭৮ কোটি। প্রার্থীদের পিছনে খরচ হয়েছে ৫৪.৪৭ কোটি। পিছিয়ে নেই এআইএডিএমকেও।

আর কোন দল খরচ করল

আর কোন দল খরচ করল

এআইএডিএমকে তামিলনাড়ু ও পুদুচেরি নির্বাচনের জন্য ৫৭.৩৩ কোটি, কন্যাকুমারী লোকসভা উপনির্বাচনে শুধুমাত্র মিডিয়া বিজ্ঞাপনে ৫৬.৬৫ কোটি টাকা ব্যয় করেছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে রয়েছে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন বিজ্ঞাপনের পাশাপাশি "বাল্ক এসএমএস" এর খরচও। অন্যদিকে সিপিআই পাঁচটি নির্বাচনে ₹১৩.১৯ কোটি টাকা খরচ করেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে অসমের অসম গণ পরিষদ তাদের রাজ্যে নির্বাচনী প্রচারে ১৫.১৬ লক্ষ টাকা ব্যয় করেছে বলে জানা যাচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+