Saket Gokhale: জরিমানার ৫০ লক্ষ টাকা দেননি তৃণমূল সাংসদ! মানহানি মামলায় ফের আদালতে কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী

Saket Gokhale: মানহানির মামলায় (Defamation suit) আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের সাংসদ (TMC MP) সাকেত গোখলের বিরুদ্ধে। ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর স্ত্রী তথা প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরী (Lakshmi Puri)। গোখলের বিরুদ্ধে মামলা শোনা হবে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি।

২০২১ সালে ওই মানহানির মামলা দায়ের করেছিলেন লক্ষ্মী পুরী। ওই বছরই জুন মাসে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ এনে পরপর একাধিক টুইট করেছিলেন সাকেল গোখলে। সুইৎজারল্যান্ডে (Switzerland) পুরী দম্পতির কেনা অ্যাপার্টমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন গোখলে। শুধু তাই নয়, পোস্টে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ট্যাগ করে ইডির তদন্তও চেয়েছিলেন তৃণমূল সাংসদ।

Saket Gokhale

গোখলে টুইটে অভিযোগ করেছিলেন, সুইৎজারল্যান্ডে কেনা ওই অ্যাপার্টমেন্টটি কালো টাকা (Black Money) দিয়ে কিনেছেন পুরী দম্পতি। লক্ষ্মী পুরীরে আয়ের সঙ্গে অ্যাপার্টমেন্টের দামের আকাশপাতাল তফাৎ রয়েছে বলে যুক্তি খাঁড়া করেছিলেন সাকেত গোখলে। এরপরই লক্ষ্মী পুরী ও তাঁর স্বামী কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর বিষয় আশয় নিয়ে তদন্তের দাবি তোলেন তৃণমূল সাংসদ।

দিল্লি হাইকোর্টে (Delhi Highcourt) মানহানির মামলা দায়ের করেন লক্ষ্মী পুরী। দিল্লি হাইকোর্টের নির্দেশে টুইটগুলি মুছতে বাধ্য হন গোখলে। যদিও তাঁর বিরুদ্ধে একাধিক কড়া নির্দেশ দেন বিচারপতি। বিচারপতি অনুপ জয়রাম ব্রহ্মাণীর বেঞ্চ রায়ে জানিয়ে দেয়, মানহানির অভিযোগে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সাকেত গোখলেকে।

একইসঙ্গে ক্ষমাপ্রার্থনা (Apology post) করে এক্স হ্যান্ডেলে তা পোস্ট করার নির্দেশ দেন বিচারপতি। অন্তত ছয় মাস সেই পোস্ট রাখার নির্দেশ দেন তিনি। যদিও সেই পোস্টও করা হয়নি বলে দাবি লক্ষ্মী পুরীর।

৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণও (50 lakh in damages) দেননি তৃণমূল সাংসদ। সেকারণেই ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন রাষ্ট্রসংঘের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল তথা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর স্ত্রী লক্ষ্মী পুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+