অসমে পঞ্চায়েত জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে তৃণমূল, ফের ফিরহাদকেই নয়া দায়িত্ব মমতার
বাংলা জয়ের পর এবার তৃণমূল অন্য রাজ্যে ডালপালা মেলতে চাইছে।
বাংলা জয়ের পর এবার তৃণমূল অন্য রাজ্যে ডালপালা মেলতে চাইছে। বিজেপির বিরুদ্ধে যে সমস্ত রাজ্যে ক্ষোভ রয়েছে, সেই রাজ্যে তৃণমূল শিকড় মজবুত করতে চাইছে। এক্ষেত্রে সবচেয়ে বড় সুযোগ অসমের পঞ্চায়েত নির্বাচন। তৃণমূল কংগ্রেস এখানে লড়াইয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে।

৫ ও ৯ ডিসেম্বর অসমে পঞ্চায়েত নির্বাচন হবে। ২০১৯ লোকসভা ভোটের আগে রাজ্যের বিজেপি বিরোধী মানসিকতাকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে চাইছে তৃণমূল। এক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতা তথা চারবারের বিধায়ক গোরীনাথ দাসকে যেমন দায়িত্ব দেওয়া হয়েছে, তেমনই অসমে দলের ইনচার্জ করা হয়েছে ফিরহাদ হাকিমকে।
অসমের নানা জায়গায় সভা করেছেন সাংসদ শতাব্দী রায়, মমতা বালা ঠাকুর, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীরা। বিশেষ করে নাগরিক পঞ্জীকরণ ইস্যুতে বিজেপি ও আরএসএসকে নিশানা করা হয়েছে।
অসমে চার স্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়। জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি। তৃণমূল মোট ১৯০জন প্রার্থীকে ভোটে দাঁড় করিয়েছে। এরাজ্যে তেমন রমরমা না থাকলেও আগামিদিনে কতটা পায়ের তলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল শক্ত করতে পারে সেটাই দেখার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications