রাজঘাটে তৃণমূলের ধরনা অভিষেকের নেতৃত্বে, অবিলম্বে টাকা মেটানোর দাবি প্ল্যাকার্ডে

চলছে তৃণমূল কংগ্রেসের ধরনা কর্মসূচি। রাজঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সাংসদ বিধায়ক মন্ত্রীরা উপস্থিত। এছাড়াও তৃণমূলের কর্মী সমর্থক ও বঞ্চিত জব কার্ড হোল্ডাররা কর্মসূচিতে সামিল হয়েছেন। সাদা পোশাকে তৃণমূল নেতৃত্ব কর্মসূচিতে যোগ দিয়েছেন। বঞ্চনার প্রতিবাদ, তাই পোশাকে কালো রিবন লাগানো হয়েছে। বাংলার টাকা এখনই ফিরিয়ে দেওয়া হোক, দাবিতে একাধিক প্ল্যাকার্ড রয়েছে নেতাদের হাতে।

সোমবার বেলা একটার পর তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি রাজঘাটে শুরু হয়। বেলা একটা পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজঘাটে পৌঁছন। তার অনেক আগে থেকেই দলের সাংসদ বিধায়ক মন্ত্রীরা হাজির হয়ে গিয়েছিলেন মহাত্মা গান্ধীর জন্মদিনে তাকে স্মরণ করেন অভিষেক। রাজঘাটে বেদির সামনে পৌঁছন তিনি। স্তবক ও ফুল দিয়ে তিনি বাপুর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

Abhishek Banerjee in delhi

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে দিল্লিতে এই কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লির মাটিতে এই প্রতিবাদ ধরনা শুরু হয়ে যায় বেলা দেড়টার পর থেকেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়, শান্তনু সেন, ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার। বাংলার মন্ত্রী অরূপ রায়, শশী পাঁজা, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, মদন মিত্র, কুণাল ঘোষ সহ প্রথম সারির নেতাদেরও দেখা যায়।

দলের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত আছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, বিধায়ক শিউলি সাহা, মালা রায়, সায়নী ঘোষ সহ একাধিক নেতৃত্ব। দলের সাধারণ কর্মী সমর্থকরাও ধরনায় সামিল হয়েছেন। রাজঘাটে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম কোনও রাজ্যের তরফে এভাবে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে দিল্লি অভিযান। শুধু তাই নয়, রাজঘাটের মতো জায়গায় তাদের প্রতিবাদ কর্মসূচি খোদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

গান্ধী জয়ন্তীতে রাজঘাট রীতিমতো নিরাপত্তায় মোড়া থাকে। সকাল থেকেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক হেভিওয়েট রাজঘাটে গিয়েছেন। ওই এলাকা নিরাপত্তায় মোড়া থাকবে, এ কথাই স্বাভাবিক। দিল্লি পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। তার মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ চলছে। সাদা পোশাকে রয়েছেন তৃণমূল নেতৃত্ব।

একাধিক প্ল্যাকার্ড দেখতে পাওয়া যাচ্ছে ধরনা কর্মসূচিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে একটি প্ল্যাকার্ড। অবিলম্বে বাংলার প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে সেই প্ল্যাকার্ডে। এছাড়াও এক লক্ষ ১৫ হাজার মানুষ রাজ্যে বঞ্চিত। প্রাপ্য টাকা অবিলম্বে মিশিয়ে দেওয়া হোক। এই দাবিতে প্ল্যাকার্ড দেখা যাচ্ছে।

এদিকে পিছিয়ে নেই রাজ্যের বিজেপি নেতারাও। দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সুভাষ সরকার। বাংলায় দুর্নীতি ও পরিস্থিতি সম্পর্কে তারা বক্তব্য রেখেছেন। তৃণমূল কংগ্রেস নাটক করছে। বাইরে থেকে লোক নিয়ে এসে এই কর্মসূচি করছে দিল্লিতে। বাংলার শাসক দল সম্পর্কে এই অভিযোগ বিজেপি নেতৃত্বের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+