দোসরা অক্টোবর দিল্লিতে তৃণমূলের সমাবেশ, অনুমতি দিল না অমিত শাহের পুলিশ

এমজিএনআরইজিএ-তে বাংলার বকেয়া টাকা আদায়ে ২ অক্টোবর দিল্লিতে তৃণমূল সমাবেশের ডাক দিয়েছিল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সেই ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যা। কিন্তু সেই কর্মসূচিতে অনুমতি দিল না অমিত শাহের পুলিশ। এমনটাই খবর সূত্রের।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি চলোর কর্মসূচি ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ২ অক্টোবর দিল্লি যাব এবং বাংলার বকেয়া টাকা আটকে রাখার প্রতিবাদ করে কৃষি ভবনের বাইরে বিক্ষোভ হবে। পরবর্তী সময়ে রামলীলা ময়দানে সেই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও তার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।

Trinamool Congresss programme in Delhi

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাদের সামনে তিনটি বিকল্প ছিল বকেয়া টাকা আদায়ে। আবেদন, নিবেদন ও বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বিকল্প বেছে নিতে বলেছেন বলে জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তার আগে অবশ্য রাজ্যের ৩৪১ টি ব্লকের বিজেপি নেতাদের তালিকা তৈরি করে ৫ অগাস্ট তাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। তিনি। যদিও আদালতের নির্দেশে সেই ঘোষিত কর্মসূচি থেকে সরে আসে তৃণমূল কংগ্রেস। তবে ২ অক্টোবরের কর্মসূচি বজায় ছিল। এখন পুলিশের অনুমতি না পাওয়ার পরে তৃণমূলের পদক্ষেপ সম্পর্কে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কিছু জানা যায়নি।

এমজিএনআরইজিএ প্রকল্প অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ২০০৫-এর লক্ষ্য ছিল গ্রামীণ পরিবারগুলিতে একটি আর্থিক বছরে কমপক্ষে ১০০ দিনের নিশ্চিত মজুরির মাধ্যমে কর্মসংস্থান দেওয়া এবং তাদের জীবিকার নিরাপত্তা বৃদ্ধি করা।

মূলত এই প্রকল্পে টাকা তছরুপের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প-সহ একাধিক প্রকল্পে রাজ্য সরকারকে টাকা পাঠানো বন্ধ রেখেছে। তারই বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় মার্চের শুরুতে দুদিনের অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। যদিও তারপরেও কেন্দ্র তাদের সিদ্ধান্ত থেকে সরেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+