দলিতদের পাশে তৃণমূল, কেন্দ্রের অত্যাচারের অভিযোগে সংসদে ধরনায় দীনেশ, সুদীপরা
দলিতদের বিরুদ্ধে সারা দেশে অত্যাচার চলছে। এই অভিযোগে এদিন সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা ও বিক্ষোভ দেখাল রাজ্যের শাসক দল।
সারা দেশে দলিতরা বিক্ষোভে শামিল হয়েছে। সুপ্রিম কোর্টের আইনের বিরোধিতায় পথে নামলেও কেন্দ্র বিরোধিতা যে প্রচ্ছন্নভাবে রয়েছে তা আন্দোলনের ধরন দেখলেই বোঝা যাচ্ছে। আর এই সুযোগে আগুনে হাত সেঁকতে নেমে পড়ছে তৃণমূল কংগ্রেসও।

দলিতদের বিরুদ্ধে সারা দেশে অত্যাচার চলছে। এই অভিযোগে এদিন সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধরনা ও বিক্ষোভ দেখাল রাজ্যের শাসক দল।
নরেন্দ্র মোদী সরকার দলিত বিরোধী বলে প্ল্যাকার্ড হাতে এদিন দীনেশ ত্রিবেদী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা বিক্ষোভ দেখান।
তার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভকারী দলিতদের কাছে শান্তি রক্ষার আহ্বান জানান। অনেকে আহত ও নিহত হয়েছে বলে জানিয়ে মমতা শান্তির আবেদন করেন।












Click it and Unblock the Notifications