বিজেপিতে যোগ দিলেন অর্জুন! পরিচিতি দিলেন মুকুল রায়
দিল্লিতে বিজেপি সদর দফতের বিজেপি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং।
দিল্লিতে বিজেপি সদর দফতের বিজেপি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, সৌমিত্র খান। বুধবার রাতে দিল্লি পৌঁছনোর পর বৃহস্পতিবার সকালেই অর্জুন সিং পৌঁছে গিয়েছিলেন মুকুল রায়ের বাড়িতে। এই দলবদলে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী।

মুকুল রায় অর্জুন সিং-এর পরিচিতি দিতে গিয়ে বলেন, তিনি ভাটপাড়ার ৪ বারের বিধায়ক। এছাড়াও তিনি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান। তাঁকে মহাভারতের অর্জুন বলে সম্বোধন করেন মুকুল রায়। তিনি বলেন, এ চলছে সিনেমার ট্রেলর। এখনও সিনেমার আনেক বাকি রয়েছে।
কৈলাস বিজয়বর্গীয় অর্জুন সিংকে স্বাগত জানান।
মঙ্গলবার ব্যারাকপুর আসনে দলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিং। তাঁর সাহায্য ছাড়া ব্যারাকপুরে যে দীনেশ ত্রিবোদীর জয় অসম্ভব তাও পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তিনি। বুধবার গভীর রাতে তিনি দিল্লি পৌঁছে যান।
Delhi: Trinamool Congress MLA Arjun Singh (in center) joins Bharatiya Janata Party. pic.twitter.com/QrWf6u6Qaw
— ANI (@ANI) March 14, 2019












Click it and Unblock the Notifications