রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল! মমতা-অভিষেকের অস্বস্তি বাড়ালেন দলবদলু রিপুন

Bharat Jodo Nyay Yatra: রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কি অসমে ভাঙন ধরাবে তৃণমূল কংগ্রেসে? আজ যা ঘটল তা রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

অসম থেকেই বৃহস্পতিবার বাংলায় প্রবেশ করবে রাহুলের এই যাত্রা। যদিও তাতে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা যোগ দেবেন কিনা তা স্পষ্ট করেনি শীর্ষ নেতৃত্ব। কিন্তু অসমে উলট-পুরাণ।

Bharat Jodo Nyay Yatra: রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল!

সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, আজ অসমে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেন সেই রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। সেই ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন অসমে তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বোরা। তিনি লেখেন, গুয়াহাটিতে তৃণমূলের বিপুল সংখ্যক নেতা-কর্মী রাহুল গান্ধীকে স্বাগত জানিয়েছেন।

রিপুন আরও লেখেন, ওই নেতা-কর্মীরা ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিয়েছেন। রাহুল গান্ধীর যাত্রাপথে তৃণমূলের নেতা-কর্মীরা যে দলীয় পতাকা নিয়েই যোগ দিয়েছিলেন সেই সব ছবিও পোস্ট করেন রিপুন। কংগ্রেসের সুরে সুর মিলিয়েই রিপুন সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ থেকে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর পুলিশি অত্যাচারের বিষয়েও সরব হন।

বিগত কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের উপর খুশি নয়। বিশেষ করে বাংলায় যেভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী-সহ অনেকে তৃণমূলের সমালোচনা করছেন তাতে রুষ্ট মমতা-অভিষেকরা। মমতা তো লোকসভা ভোটে বাংলায় ৪২টি আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও বলেছেন, ইন্ডিয়া নাম আমার দেওয়া। কিন্তু আমাদের সম্মান দেওয়া হচ্ছে না। জোটের বৈঠক নিয়ন্ত্রণ করে সিপিআইএম। অধীর কোনও ফ্যাক্টর নন বলেও মন্তব্য করেছিলেন মমতা। অধীরও মমতার সাহায্য ছাড়াই বাংলায় ভোটে লড়ার কথা বলেন। কিন্তু অধীরের অস্বস্তি বাড়িয়েছেন খোদ রাহুল গান্ধী।

রাহুল ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যেই বলেছেন, মমতার সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা। জোট নিয়েও তিনি আশাবাদী। সব কথাকে গুরুত্ব দিতে নিষেধও করেছেন। এমনকী তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রায় ইন্ডিয়া জোটে থাকা দলগুলিকে যোগ দেওয়ার আহ্বানও জানান রাহুল।

এ পর্যন্ত ঠিকঠাকই ছিল। কিন্তু যেখানে মমতা বা অভিষেক ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূলের অংশগ্রহণ নিয়ে সবুজ সঙ্কেত দেননি, সেখানে দলের হাইকম্যান্ডের নির্দেশ নিয়েই রিপুন দলের নেতা-কর্মীদের রাহুলের যাত্রায় পাঠিয়েছিলেন কিনা তা নিয়ে সংশয় থাকছে। রিপুন তৃণমূলে যোগদানের আগে অসমে কংগ্রেসের প্রদেশ সভাপতি ছিলেন।

তবে রাজ্যসভার প্রাক্তন সাংসদের এক্স হ্যান্ডলে রাতের দিকে ভারত জোড়ো ন্যায় যাত্রা সংক্রান্ত সব পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। তাতেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবার এ রাজ্যে যাত্রা প্রবেশ করলে তৃণমূলের ভূমিকা কী হয় সেটাও দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+