দিল্লি থেকে রাজভবন অভিযানের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ! ১ লক্ষ লোক নিয়ে হবে কর্মসূচি
দিল্লি থেকে রাজভবন অভিযানের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি-সহ ৪২ জন মন্ত্রী-সাংসদ-বিধায়ককে কৃষি ভবন থেকে টেনে-হিঁচড়ে বের করে মুখার্জি নগরের উৎসব সদনে নিয়ে যায় দিল্লি পুলিশ। পরে তাঁদের মুক্তি দেওয়া হয়। রাতে সেখানেই সাংবাদিক সম্মেলন করে কর্মসূচির কথা ঘোষণা করেন অভিষেক।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রী-সাংসদ-বিধায়কদের ৪০ জনের দল কৃষিভবন অভিযান করেন। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর সাক্ষাতের সময় সন্ধে ছটা হলেও, প্রতিনিধিদলের ৪০ জনের সঙ্গে তিনি সাক্ষাতে রাজি হননি। ৫ জনের সঙ্গে তিনি সাক্ষাতে রাজি ছিলেন। কিন্তু তৃণমূলও তাদের অবস্থানে অনড় থাকায় নটা নাগাদ দিল্লি পুলিশ কৃষি ভবন থেকে তৃণমূলের মন্ত্রী-সাংসদ-বিধায়কদের টেনে-হিঁচড়ে বের করে দেয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতে উৎসব সদন থেকে ছাড়া পাওয়ার পরে ২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুরের বিডিও অফিস থেকে টেনে-হিঁচড়ে সরিয়ে দেওয়া কথা উল্লেখ করেন। এব্যাপারে বিজেপিকে তিনি সতর্কও করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি কৃষি ভবন থেকেই দিল্লির আম্বেদকর ভবনে আশ্রয় নেওয়া এই রাজ্য থেকে যাওয়া তৃণমূল কর্মী ও জবকার্ড হোল্ডারদের রাজ্যের উদ্দেশে যাত্রা করতে বলেন। তিনি এরপরে দিল্লি থেকেই তৃণমূলের পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ৫ অক্টোবর বৃহস্পতিবার বেলা তিনটের সময় এক লক্ষ লোক নিয়ে তারা রাজভবন অভিযান করবেন। সেখানে রাজ্যপালের হাতে ৫০ লক্ষ জব কার্ড হোল্ডারের চিঠি তুলে দেওয়া হবে। তিনি দিল্লি থেকেই রাজ্যের তৃণমূল কর্মীদের তৈরি থাকতে নির্দেশ দেন।












Click it and Unblock the Notifications