ভুয়ো ভোটার ইস্যুতে কমিশনের দ্বারস্থ তৃণমূল! উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহলে
এবার ভুয়ো ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। নির্বাচন কমিশনে (Election Commission) গিয়ে বৈঠক করেন তৃণমূল সাংসদদেরা। কমিশন থেকে পায়ে হেঁটে বিজয় চকে গিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। সাংসদদের হাতে এদিন দেখা যায় বড় বড় প্লাকার্ড। এক সিরিজ বা নম্বরের একাধিক ভোটার কার্ড (voter card) রয়েছে বলেছে অভিযোগ। যে বিষয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিজয় চক থেকে পায়ে হেঁটে সংসদভবনে যান তাঁরা। নির্বাচন কমিশন আশ্বস্ত করেছিল যে খুব শীঘ্রই এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সেটা এখনও পর্যন্ত নেওয়া হয়নি বলেই অভিযোগ। তারই প্রতিবাদে শুক্রবারের এই কর্মসূচি। এদিন প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ECI) কাছে জমা দেওয়া হয় একটি স্মারকলিপিও।

এর আগে, ২৭শে ফেব্রুয়ারি, এআইটিসির চেয়ারপারসন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপকভাবে ভোটার আইডি কার্ডের নকলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি নির্বাচন কমিশনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছিলেন, সতর্ক করে দিয়েছিলেন যে এই ধরনের অসঙ্গতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। বারবার আবেদন করার পরেও, এই বিষয়ে আলোচনার অনুমতি না দেওয়ার ফলে সরকারের নির্বাচনী অনিয়ম এবং স্বচ্ছতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
প্রসঙ্গত, এক সিরিজ বা নম্বরের একাধিক ভোটার কার্ড, ভোটার তালিকায় ভুয়ো অথবা মৃত ভোটারের উপস্থিতি নিয়ে একাধিকবার অভিযোগ তুলেছে শাসক-বিরোধী। তবে হরিয়ানা ও মহারাষ্ট্র ভোটের ফল প্রকাশের পর আগামী বছর এরাজযে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপ যেন আরও বাড়ছে। এদিকে ভুয়ো ভোটার কার্ড ও ক্লোনড আধার কার্ড ইস্যুতে মুখোমুখি আলোচনায় বসতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছে তৃণমূল কংগ্রেস।
বুধবার এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়া হয়। গত ৩১ শে মার্চও একইভাবে চিঠি দিয়েছিল তৃণমূল। কিন্তু কোনও জবাব আসেনি। ফলে আজ অর্থাৎ শুক্রবার এবার কার্যত প্লাকার্ড হাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন সাংসদরা। এর আগেও ভূতুড়ে ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে, পরিষ্কার ভোটার তালিকা তৈরিতে সরব হয়েছিল তৃণমূল। অভিযোগ, 'ভিন রাজ্যের ভোটারদের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। মহারাষ্ট্র বা দিল্লিতে যেভাবে ভোট হয়েছিল, সেই ফর্মুলা বাংলায় কাজে লাগানোর চেষ্টা চলছে।'












Click it and Unblock the Notifications