Republic Day 2024: ভিন্ন পদ্ধতিতে স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে তোলা হয় জাতীয় পতাকা, জানুন সেই নিয়ম
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দুটোই ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য দিন। একটি স্বাধীনতা দিবস অন্যটি প্রজাতন্ত্র দিবস। এই দুই দিনই মর্যাদা সহকারে দেশের সর্বত্র পতাকা উত্তোলন করা হয়। দিল্লির কর্তব্য পথ থেকে কলকাতার রেড রেড রোড, জাতীয় পতাকায় সেজে উঠে গোটা দেশ। কিন্তু দুই দিনে পতাকা উত্তোলনের কিছু বিশেষ পার্থক্য আছে।
১৫ অগাস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হয়, কিন্তু ২৬ জানুয়ারি জাতীয় পতাকার উন্মোচন করা হয়। কিন্ত কেন এই পার্থক্য? কেনই বা ভিন্ন ভাবে দুটি দিনে পতাকা তোলা হয়? সেই ইতিহাস এবং নিয়মের ব্যাখ্যাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা তোলার পদ্ধতিকে উন্মোচন বলা হয়। এক্ষেত্রে পতাকা দণ্ডের উপরে আগে থেকেই বাঁধা থাকে। শুধুমাত্র পতাকাটি ভাঁজ করা থাকে। সেটিৱ উন্মোচন ঘটানো হয়। ২৬ জানুয়ারি ১৯৫০ সালে ভারতের সংবিধান কার্যকর হয়। সেই দিন থেকে ভারত প্রজাতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। যেহেতু ভারত আগেই স্বাধীনতা অর্জন করেছে এবং পতাকা উত্তোলনও হয়েছে। তাই প্রজাতন্ত্র দিবসের দিন পতাকাটি উত্তোলন করাই থাকে শুধু বাঁধন খুলে দেওয়া হয়।
উভয় অনুষ্ঠান, ভিন্নতা রয়েছে, স্বাধীনতার দিকে ভারতের যাত্রা এবং একটি সার্বভৌম জাতি হিসাবে এর বিবর্তনের স্মরণে অপরিসীম তাৎপর্য বহন করে। দিন দুটির ইতিহাসগত তাৎপর্য যেমন ভিন্ন তেমনই নিয়মও ভিন্ন। স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। ১৫ অগাস্টের পতাকা উত্তোলন দেশের স্বাধীনতা অর্জনের প্রতীক, আর ২৬ জানুয়ারি পতাকা উত্তোলন ভারতের প্রজাতন্ত্র ও গণতন্ত্রের আত্মপ্রকাশের প্রতীক।
শুক্রবার ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। ভারতবাসীর কাছে এক গর্বের দিন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সর্বত্র চলছে পতাকা উন্মোচন কর্মসূচি। কর্তব্য পথে প্যারেডে অংশ নিয়েছেন সেনা বাহিনীর সদস্যরা।












Click it and Unblock the Notifications