এই রাজ্যে উত্তোলনের সময়ে পোস্ট থেকে খুলে পড়ল জাতীয় পতাকা!

জম্মু, ১৬ অগাস্ট : জম্মু ও কাশ্মীর নানা কারণে গত কয়েকমাস ধরে খবরের শিরোনামে রয়েছে। এবার সেই তালিকায় যোগ হল আর একটি ঘটনা। সেরাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পতাকা উত্তোলন করতে গিয়ে বিড়ম্বনার মধ্যে পড়লেন।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, উপত্যকার বক্সি স্টেডিয়ামে রাজ্যের মুখ্য অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। সেখানে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে যাবেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তবে উত্তোলনের সময়ই পোস্ট থেকে খুলে পড়ল পতাকা।

এই রাজ্যে উত্তোলনের সময়ে পোস্ট থেকে খুলে পড়ল জাতীয় পতাকা!

ঘটনার পরই শোরগোল পড়ে যায়। উচ্চপর্যায়ের তদন্ত কমিটি বসিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন মেহবুবা মুফতি। তবে দড়ি ধরে টান দিতেই তা উপরে না উঠে সোজা মাটিতে পড়ে যায়।

এরপরে এগিয়ে আসে দুজন নিরাপত্তারক্ষী। তারাই পতাকা হাতে ধরে দাঁড়ায়। সেই পতাকার সামনে দাঁড়িয়ে স্যালুট করে চলে যান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তারপর পুলিশ ও সেনার তৎপরতায় ফের উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

ডিরেক্টর জেনারেল অব পুলিশ কে রাজেন্দ্র কুমার এই ঘটনার পরে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, কারও গাফিলতির জন্যই এমন ঘটনা ঘটেছে। তাঁকে এর জবাবদিহি করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+