অখণ্ড ভারতের স্থপতিকে শ্রদ্ধা, ঐক্যের ডাক প্রধানমন্ত্রী মোদীর
শুক্রবার দেশ জুড়ে পালিত হল রাষ্ট্রীয় ঐক্য দিবস। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে এদিন গুজরাটের নর্মদা জেলার একতা নগরীতে স্ট্যাচু অফ ইউনিটির পাদদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। এদিন তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে নীরব শ্রদ্ধা জানান তিনি।
এদিন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঐক্যের শপথও গ্রহণ করান।প্রধানমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে স্মরণ করালেন স্বাধীনতার পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি। "৫৫০ এর বেশি দেশীয় রাজ্য এক করেছিলিন সর্দার বল্লভভাই প্যাটেল", "অসম্ভবকে সম্ভব করেছিলেন তিনি,তাঁর স্বপ্ন ছিল 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'। আমরা সেই স্বপ্নকেই এগিয়ে নিয়ে যাচ্ছি।" এমনটাই জানিয়েছেন মোদী।

প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্যে যোগ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা অনুচ্ছেদ ৩৭০ এর প্রসঙ্গ টেনে কংগ্রেসের নীতিরও সমালোচনা করেন। "কাশ্মীর নিয়ে কংগ্রেসের ভুল সিদ্ধান্তের জন্য বহু বছর দেশকে ভোগান্তি সইতে হয়েছে," মন্তব্য তাঁর।
মোদী বলেন বিভেদ নয়, ঐক্যই আজকের ভারতকে এগিয়ে নিয়ে যাবে। "আজ কোটি কোটি মানুষ ঐক্যের শপথ নিয়েছেন।
জাতির ঐক্য দুর্বল করে এমন প্রতিটি চিন্তা ও পদক্ষেপ আমাদের বর্জন করতে হবে।
শক্তিশালী, স্বনির্ভর ভারত গড়াই আমাদের প্রতিশ্রুতি।" তিনি বলেন "দেশ গঠনে সর্দার বল্লভভাই প্যাটেলের অসামান্য অবদান আমরা কখনও ভুলব না,তিনি হলেন ভারতের অখণ্ডতার স্থপতি।" আজকের ভারত ঐক্য ও আত্মনির্ভরতার পথেই।












Click it and Unblock the Notifications