Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi in Tripura: ত্রিপুরার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ! আগরতলায় গুজরাত জয়ের কথা উল্লেখ মোদীর

Narendra Modi in Tripura: ত্রিপুরার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ! আগরতলায় গুজরাত জয়ের কথা উল্লেখ মোদীর

আগরতলার সমাবেশ থেকে ত্রিপুরার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি উন্নয়ন ও আবাসনে রাজ্যের উন্নতির জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, তাদের সরকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার উন্নতির জন্যই রয়েছে।

ত্রিপুরায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

প্রধানমন্ত্রী এদিন ত্রিপুরায় একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রাম ও শহরে প্রায় ৪৩৫০ কোটি টাকার প্রকল্পে সুবিধাভোগীদের গৃহপ্রবেশ অনুষ্ঠানের সূচনা করেন। এই প্রকল্পে প্রায় দুলক্ষের বেশি মানুষ সুবিধা পাচ্ছেন। এছাড়াও প্রধানমন্ত্রী আনন্দনগরে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এবং আগরতলায় প্রথম সরকারি ডেন্টাল কলেজেরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ত্রিপুরা প্রথম ডেন্টাল কলেজ পাচ্ছে। রাজ্যের তরুণরা চিকিৎসক হওয়ার সুযোগ পাবে। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর তুলে দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এদিন দুলক্ষের বেশি দরিদ্র পরিবার নতুন বাড়িতে প্রবেশ করছে। এইসব বাড়ির মালিকদের অধিকাংশ আমাদের মা-বোন।

ত্রিপুরার জনগণকে অভিনন্দন

ত্রিপুরার রাজধানী আগরতলার সমাবেশে প্রধানমন্ত্রী মোদী স্বচ্ছ্বতাকে গণ আন্দোলনে পরিণত করার জন্য তিনি ত্রিপুরার জনগণকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই প্রচেষ্টার ফলে ত্রিপুরা ছোট রাজ্যের ক্যাটেগরিতে পরিচ্ছন্ন রাজ্য হয়েছে। পাশাপাশি তিনি ডেন্টাল কলেজ পাওয়ার জন্য তিনি ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেছেন, গত আট বছরে উত্তর-পূর্বে অনেক জাতীয় মহাসড়ক তৈরি করা হয়েছে। অনেক গ্রামীণ এলাকাকে রাস্তার মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। তিনি ডাবল ইঞ্জিন সরকারের কথা উল্লেখ করে বলেছেন, এর লক্ষ্য হল ফিজিক্যাল ও ডিজিটালের পাশাপাশি পরিকাঠামোর উন্নতি করা।

রাজ্যের উন্নয়নের রোডম্যাপ

প্রধানমন্ত্রী এদিন জানিয়েছেন, তিনি ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলির উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা করেছেন। তিনি আটটি রাজ্যের উন্নয়নের জন্য আটটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন। ত্রিপুরা উত্তর-পূর্বের লজিস্টিক হাব হিসেবে আবির্ভূত হয়েছে। উত্তর-পূর্বে ৭ হাজারের বেশি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে হাজারটি তৈরি করা হবে ত্রিপুরায়, বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এইসব কেন্দ্রে ডায়াবেটিস এবং কান্সারে আক্রান্ত হাজার হাজার রোগী রোগ নির্ণয়ে সাহায্য করবে। রাজ্যের মহিলাদের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা প্রকল্পের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আরও বলেছেন ত্রিপুরার বিজেপি সরকার গত তিন বছরে চারলক্ষের বেশি পরিবারকে পাইপ লাইনের মাধ্যমে জলের সংযোগ দিয়েছে। ত্রিপুরার আনারস বিদেশের বাজারেও পৌঁছে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সরকার আদিবাসীদের উন্নতির জন্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনের সমাবেশে আদিবাসী সম্প্রদায়ের উন্নতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, তাদের সরকার এই সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার উন্নতির জন্যই রয়েছে। তিনি বলেছেন, আদিবাসী সম্প্রদায়ের প্রথম পছন্দ বিজেপি। সাম্প্রতিক গুজরাত নির্বাচনে আদিবাসী সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ২৭ টি আসনের মধ্যে ২৪ আসনে বিজেপিক জয়ের কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন বিজেপি আদিবাসী সম্প্রদায়ের বিষয়গুলিতে গুরুত্ব দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+