ন্যক্কারজনক ঘটনা! নগ্ন করে হেনস্থা আদিবাসী মহিলাকে, অভিযুক্ত বিজেপি নেতা সহ ৯ জন
আদিবাসী সম্প্রদায়ের এক মহিলাকে নগ্ন করে হেনস্থা করার অভিযোগে বেলথাংডি থানার পুলিশ বিজেপি নেতা সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। অভিযুক্তরা হল সন্দীপ, সন্তোষ, লকাইয়া, গুলাবি, কুসুমা, সুগনা, অনিল, লালিথা ও চেন্নাকেশব। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দক্ষিণ কন্নড় জেলার বেলথাংডি তালুকের গুরিপাল্লা গ্রামের একাধিক গ্রামবাসীর সামনে এই জঘন্য অপরাধটি ঘটে। পুলিশের মতে, ৯৪সি–এর অধীনে আক্রান্ত মহিলা কর্তৃক দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে রাজস্ব কর্মকর্তারা সরকারি জমি জরিপ করতে গ্রামে পৌঁছানোর পর সন্দেহভাজনরা উত্তেজনা সৃষ্টি করে। তারা জরিপ করতে আসা কর্মকর্তাদের কাজ ছেড়ে দিতে বলে এবং আবেদনকারীর বড় বোনকে হেনস্থা করে। যখন আক্রান্ত মহিলা তাঁর দিদিকে বাঁচানোর জন্য তড়িঘড়ি সেখানে যান তখন অভিযুক্তরা তাঁকে তাঁর পোশাক খুলতে বলে এবং সেই ঘটনার ভিডিও করে।
বেলথাংডি পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করে এবং এর ওপর তদন্ত শুরু করে। অন্যদিকে, ধর্মস্থলের কাছে এক আদিবাসী মহিলার ওপর নৃশংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রাক্তন মন্ত্রী বিটি ললিতা নায়েক জানতে চান যে কেন ধর্মস্থলের ধর্মাধিকারি বীরেন্দ্র হেগগেড়ে এই জঘন্য অপরাধে নীরব ছিলেন। মাইসুরুতে তিনি সাংবাদিকদের কাছে এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, 'ধর্মস্থল ও তিরুপতির মতো তীর্থস্থানগুলির অস্তিত্ব কেবলমাত্র মস্তক মুণ্ডন ও দান–অনুদান নেওয়ার জন্য রয়েছে। এই ধরনের ঘটনায় আক্রান্তদের সান্ত্বনা দিয়ে তাদের ন্যূনতম সৌজন্যতা প্রসারিত করা উচিত।’ তিনি হতাশ হয়ে এও জানান, এই ধরনের ঘটনার বিরুদ্ধে উপদেশ দেওয়া উচিত ধর্মাধিকারীদের। এটা খুবই দুর্ভাগ্যজনক যে শ্রী রাম সেনা ও বজরঙ্গ দল সরকার চালাচ্ছে। তারা সমাজে বিভেদ সৃষ্টি করে ভ্রাতৃত্বের চেতনা নষ্ট করছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications