আদিবাসী তরুণীর সঙ্গে প্রেমের 'অপরাধে' প্রেমিকের সামনে প্রেমিকাকে পাশবিক গণধর্ষণ
ধর্ষণের শিকার ওই মহিলা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, তখনই তাঁকে ধর্ষণ করে ২০ জনের দল।
সঙ্গে ছিলেন বয়ফ্রেন্ড। তাঁর বাইকে চড়েই বছর ২০ এর আদিবাসী এক তরুণী ঝাড়খণ্ডের দিঘি এলাকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সবে বেরোচ্ছিলেন। এমন সময়ে তাঁদের ওপর চড়াও হয় ১৮ থেকে ২০ জনের একটি দল। পশুর মতো তাঁরা ঝাপিয়ে পড়ে তরুণীর ওপর। চলে অকথ্য অত্যাচার। চলে গণধর্ষণ।

জানা গিয়েছে, ধর্ষণের শিকার ওই মহিলা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বাড়ি ফিরছিলেন । অভিযোগ, তখনই তাঁকে ধর্ষণ করে ২০ জনের দল। অভিযুক্তদের মধ্যে ৬ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে জানানো হয়েছে, আদিবাসী তরুণীর সঙ্গে সম্পর্ক রাখার দায়ে প্রথমে তাঁর বয়ফ্রেন্ডকে ৫০০০ টাকা জরিমানা দিতে বলা হয়। পাশপাশি চাওয়া হয় তাঁর সেলফোন।
অভিযুক্তদের এই দাবিতে রাজি না হওয়ায় তরুণীর বয়ফ্রেন্ডের গায়ে ছুরি ঠেকিয়ে ওই তরুণীকে ধর্ষণ করতে বলা হয়। তারপরই তরুণীর ওপর চড়াও হয় ২০ জনের ওই দল। ধর্ষণের পর তরুণীকে জোর করে স্নান করানো হয়, যাতে ধর্ষণের সমস্ত প্রমাণ লোপাট হয়ে যায়। এদিকে, গুরুতর আহত অবস্থায় তরুণীকে দুমকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।












Click it and Unblock the Notifications