আদিবাসীদের জন্য আলাদা ধর্মের দাবি আরও জোরদার! ঝাড়খণ্ড নির্বাচনে নয়া অধ্যায়

দেশ জুড়ে একের পর এক ঘটনার জেরে রীতিমতো তোলপাড় গোটা দেশ। নাগরিকত্ব ইস্যুতে দেশের বিভিন্ন অংশে একাধিক হিংসার ঘটনা দেখা গিয়েছে। এরই মধ্যে চলছে ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচন।

দেশ জুড়ে একের পর এক ঘটনার জেরে রীতিমতো তোলপাড় গোটা দেশ। নাগরিকত্ব ইস্যুতে দেশের বিভিন্ন অংশে একাধিক হিংসার ঘটনা দেখা গিয়েছে। এরই মধ্যে চলছে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। আর সেখানেই ময়দান গরম হচ্ছে আদিবাসীদের আলাদা ধর্মের দাবি ঘিরে।

 'সারনা' ঘিরে সরব আদিবাসীরা

'সারনা' ঘিরে সরব আদিবাসীরা

এক সর্বভারতীয় চ্যানেলের খবর অনুযায়ী, ঝাড়খন্ডের বিখ্য়াত আদিবাসী লেখক শারান ওরাওঁ আদিবাসীদের আলাদা ধর্মের দাবি ঘিরে সরব হয়েছেন। তিনি জানিয়েছেন এই ধর্ম হিন্দু ধর্মের থেকে একদমই আলাদা। আর সেই ধর্মকে যেন মান্যতা দেওয়া হয়,তা নিয়ে রীতিমতো সরব হয়েছেন সারান।

বিজেপি-কংগ্রেস দুই তরফেই একই দাবি

বিজেপি-কংগ্রেস দুই তরফেই একই দাবি

বহুদিন ধরেই আলাদা ধর্মের মান্যতার দাবিতে সরব হয়েছেন সারান ওরাওঁয়ের মতো বহু মানুষ। সারানের দাবি, কংগ্রেস ও বিজেপি দুই পার্টির তরফেই তাঁদের নিজেদের ধর্ম নিয়ে আলাদা কোড কে মান্যতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা কার্যকরী হয়নি। ফলে বর্তমান ঝাড়খন্ড নির্বাচনের দিকে এখন নজর রাখছে আদিবাসীরা।

সারনা ধর্ম ও আদাবাসীদের দাবি

সারনা ধর্ম ও আদাবাসীদের দাবি

বর্তমানে আদিবাসীদের সারন ধর্মকে হিন্দু ধর্মের মধ্যে রেখে ভারতে মান্যতা দেওয়া হয়েছে। এদিকে, আদিবাসীদের দাবি, সূর্য হচ্ছে সারনা ধর্মে পিতা হিসাবে পূজিত হন, আর সারনাকে তাঁর স্ত্রী হিসাবে পূজা করা হয়। মূলত প্রকৃতিকেই 'সারনা' হিসাবে ধরে পুজো পাঠের রীতি প্রচলিত আদিবাসীদের মধ্যে। আর সেই আলাদা ধর্মকে ঘিরেই ঝাড়খন্ডে নিজেদের দাবিতে সরব আদিবাসীরা। আর ঝাড়খন্ড নির্বাচনের প্রেক্ষিতে এই দাবি আরও জোরালো হয়েছে গত কয়েক মাসে।

(প্রতীকী ছবি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+