Vande Bharat Express: বন্দে ভারতের ট্রায়াল রান শুরু, কাশ্মীর থেকেই হবে উদ্বোধন! ইতিহাসের অপেক্ষায় দেশ
Vande Bharat Express Train: আরও এক ইতিহাসের মুখোমুখি ভারতীয় রেল! আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে কাশ্মীর পর্যন্ত ছুটবে বন্দে ভারত। যা খবর, আগামী সপ্তাহের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নয়া এই ট্রেনের উদ্বোধন হতে পারে বলে খবর। তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতরে মোদীর সময় চাওয়া হয়েছে।
আর তা পেলেই শ্রীনগর পর্যন্ত ছুটবে দেশের প্রথম সেমি বুলেট (Vande Bharat Express Train)। তৈরি হবে নয়া ইতিহাস। অন্যদিকে একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে নয়া দিল্লি-কাশ্মীর রুটে।

জানা যাচ্ছে, কাশ্মীর থেকে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) উদ্বোধন করা হতে পারে। ইটিভি ভারতের প্রকাশিত খবর অনুযায়ী, উদ্বোধনের দিন বিমানে জম্মু উড়ে যেতে পারেন প্রধানমন্ত্রী । সেখানে বিমানবন্দরে নেমে সেনার কপ্টারে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজ আকাশপথে পরিদর্শন করবেন। এরপরেই কাটরেয়া রেল স্টেশনে যাবেন এবং সেখান থেকে বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগঅফ প্রধানমন্ত্রী করতে পারেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
শুধু ট্রেনের উদ্বোধনই নয়, সেখানে একটি রযালি করতে পারেন নরেন্দ্র মোদী। এজন্য দুটি জায়গাকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে আছে কাটরার একটি স্পোর্টস স্টেডিয়াম এবং অন্যটির জম্মুর মৌলাদা আজাদ স্টেডিয়াম। নিরাপত্তা এজেন্সি এই বিষয়ে খতিয়ে দেখার পরেই সভাস্থল চূড়ান্ত করা হবে বলে ইটিভি ভারতের ওয়েবপোর্টালের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
Vande Bharat Express Train: বন্দে ভারতের ট্রায়াল রান
কাটরা এবং শ্রীনগরের মধ্যে খুব শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেস ((Vande Bharat Express Train) ছুটবে। আর সেজন্য নতুন একটি রেক সেখানে পৌঁছেও গিয়েছে। সব কিছু ঠিক থাকলে আজ ২৪ এবং ২৫ জানুয়ারি বন্দে ভারত ট্রেনের একটি ট্রায়াল রান করা হবে। উত্তর রেলওয়ে কমিশনার রেলওয়ে নিরাপত্তা (CRS) দিনেশ চাঁদ দেশওয়াল সর্বোচ্চ ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ট্রেন চালানোর জন্য সবুজ সংকেত দিয়েছেন।
এরপর কয়েক ধাপে গতি বাড়িয়েও পরীক্ষা করা হয়। নয়া দিল্লি থেকে শ্রীনগর পেরিয়ে কাটরা রেল পথে যুক্ত হলে এবং বন্দে ভারত এক্সপ্রেস ছুটলে সে রাজ্যে পর্যটনে যেমন জোয়ার আসবে। তেমনই অর্থনৈতিক দিক থেকেও উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications