দিল্লি সহ সংলগ্ন একাধিক এলাকায় ভূমিকম্প , কেঁপে উঠল গুরগাঁও

earthquake, india, delhi, দিল্লি, ভূমিকম্প

দিল্লি সহ সংলগ্ন একাধিক এলাকা কেঁপে উঠল ভূমিকম্পে। জানা গিয়েছে রাত সাড়ে দশটা নাগাদ দিল্লি, গুরগাঁও, এনসিআর-এ মৃদু ভূমকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত সেভাবে হতাহতের খবর মেলেনি। জানা গিয়েছে , এদিনের ভূমিকম্পে কম্পনের মাত্রা বেশি ছিল না। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৭ ।

দিল্লি সহ সংলগ্ন একাধিক এলাকায় ভূমিকম্প , কেঁপে উঠল গুরগাঁও

এদিকে, খবর অনুযায়ী, হরিয়ানার জঝ্ঝর এলাকাতেও এই ভূমিকম্প এনুভূত হয়েছে। রাত সাড়ে দশটা নাগাদ এই ভূমিকম্পের পরই সোশ্যাল মিডিয়ায় একাধিক বার্তা আসতে থাকে । ঘটনার সত্যতা জানিয়ে দেয় ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজি। প্রতিষ্ঠানের তরফেও জানানো হয়েছে ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল ৩.৭ । জানা গিয়েছে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল হরিয়ানার জঝ্ঝর থেকে ১০ কিলোমিটার দূরে।

এদিকে, কিছুদিন আগেই দিল্লিতে ব্যাপক ভূমিকম্প অনুভূত হয়। যদিও সেই সময়ও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েকদিন পরপরই উত্তর ভারতের বুকে এমন ভূমিকম্পের জেরে আতঙ্ক দানা বেঁধেছে। এদিকে, আজকের ঘটনার পরও ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই টুইটারে নিজেদের অবস্থার কথা জানান। জানিয়ে দেন যে, কীভাবে কম্পনের সময় ঘরে পাখা বন্ধ হয়ে যায়, কোথাও বা খাট ব্যাপকভাবে দোল খেতে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+