Bengaluru Rains: বেঙ্গালুরু জুড়ে প্রবল ঝড়-বৃষ্টি! একাধিক জায়গায় জমে জল, উপড়ে পড়ল গাছ

ফের প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে ব্যাঙ্গালুরু! মঙ্গলবার থেকে কর্নাটকের একাধিক জায়গাতে ঝড়-বৃষ্টি হয়। যার ফলে একাধিক জায়গাতে সেখানে ইতিমধ্যে জল জমে গিয়েছে। শুধু তাই নয়, একাধিক জায়গাতে গাছ পড়ে গিয়েছে।

এমনকি একাধিক গাড়ির উপরেও গাছ পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। আজ বুধবারও এমন অবস্থাই জারি থাকবে বলে জানাচ্ছে ভারতীয় মৌসম বিভাগ (IMD)। পূর্বাভাস অনুযায়ী আজও বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মতো মানুষকে সাবধান থাকতে বলা হয়েছে।

 ব্যাঙ্গালুরু জুড়ে প্রবল ঝড়-বৃষ্টি!

আবহাওয়াবিদদের মতে, প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এই পরিস্থিতি আরও বাড়বে বলেও মনে করছে আবহাওয়া দফতর। এই বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে প্রবল বৃষ্টি, গাছ পড়ে যাওয়া, বিদ্যুতের খুটি পড়ে যাওয়া সহ একাধিক কারনে ৫২ জনের মৃত্যু হয়েছে।

ইতিমধ্যে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তবে অল্ড মাইসুর এলাকাতে পরিস্থিতি আরও জটিল। সেখানে প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে। অন্যদিকে চলতি মাস অর্থাৎ মে মাসে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে সেদিকে তাকিয়ে বেঙ্গালুরু মহানগর পালিকা ইতিমধ্যে একটি কন্ট্রোল রুম খলা হয়েছে।

যদিও সেটি অস্থায়ী ভাবে খোলা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে আরও একাধিক কন্ট্রোল রুম খোলার পরিকল্পনাও রয়েছে। যা কিনা আগামী ১ লা জুন থেকেই কাজ করা শুরু করে দেবে বলে জানা গিয়েছে। তবে প্রবল ঝড়-বৃষ্টির কারনে শহরের একাধিক জায়গাতে জল জমে আছে।

 ব্যাঙ্গালুরু জুড়ে প্রবল ঝড়-বৃষ্টি!

যার ফলে বুধবার কাজের দিন। রাস্তায় বেরিয়ে কার্যত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে পরিস্থিতি বুঝে জরুরি বৈঠকে বসলেন সদ্য নির্বাচিত কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দরামাইয়া। জেলা সহ একাধিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। গোটা বিষয় নিয়ে বিস্তারিত ভাবে পর্যালোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

বৈঠক শেষে সিদ্দারামাইয়া বলছেন, প্রবল বৃষ্টির কারনে একাধিক লোকসান হয়েছে। এই অবস্থায় দ্রুত মানুষকে স্বস্তি দিতে আধিকারিকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আর তা না হলে আধিকারিকদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

 ব্যাঙ্গালুরু জুড়ে প্রবল ঝড়-বৃষ্টি!

তবে এটা যে প্রাক বর্ষার বৃষ্টি তা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন আধিকারিকরা। তবে এবার ১০ শতাংশ বৃষ্টি হচ্ছে বলেও জানিয়েছেন তারা। এই বৃষ্টির কারনে শুধু মানুষই নয়, ব্যাপক ভাবে ফসলের ক্ষতি হচ্ছে। সে বিষয়টি দেখার কথাও মুখ্যমন্ত্রী আধিকারিকদের জানিয়েছেন বলে জানা গিউয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+