এই তিনটি মন্দির তুলে দিতে হবে হাতে, তাহলে কোনও মসজিদের দিকে নজর নয়! বললেন রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ
আদালতের নির্দেশে বাবরি মসজিদ বিতর্কের অবসান করে রাম মন্দির তৈরি হয়েছে। সেখানে ভিড় করছেন মুসলিম ধর্মাবলম্বীরাও। সেই সময় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ গিরি মহারাজ কাশী ও মথুরা সম্পর্কে বড় কথা বলেছেন। পুনেতে এক অনুষ্ঠানে মধ্যে হওয়া সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, অযোধ্যার পরে কাশী-মথুরার ধর্মীয় স্থানগুলি শান্তিপূর্ণভাবে একীভূত হলে, অন্য সব মন্দির সম্পর্কিত বিষয়গুলিকে একপাশে রেখে দেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ গিরি মহারাজ বলেছেন, তিনি ইতিমধ্যেই বলেছেন, তিনটি মন্দির শান্তিপূর্ণভাবে একীভূত হওয়ার পরে, তারা অন্য মন্দিরগুলিতে মনোযোগ দিতে চান না। কারণ ভবিষ্যত বাঁচাতে হবে, অতীতকে নয়। তিনি বলেছেন, দেশের ভবিষ্যত ভাল হোক, তাই এই তিনটি মন্দির (অযোধ্যা-কাশী-মথুরা) যদি উপলব্ধি ও ভালবাসা দিয়ে পাই, তাহলে বাকি সব কথা ভুলে যাব। প্রসঙ্গত জ্ঞানব্যাপী ও মথুরা শ্রীকৃষ্ণ জন্মস্থানের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

অপর প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, মানুষজনকে ভালবেসে বুঝিয়ে দেওয়া যাবে। এইসব জায়গার জন্য একটা কথাও বলা যাবে না। সব জায়গাতেই কিছু বিবেকবান মানুষ রয়েছেন, সেক্ষেত্রে কম বেশি রয়েছে। পরিস্থিতি যেখানে যাই হোক না কেন, মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে। কোনওভাবেই দেশের শান্তি বিঘ্নিত হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।
#WATCH | Pune, Maharashtra: Treasurer of Sri Ram Janambhoomi Trust Govind Dev Giri Maharaj says "We do not even desire to look at the other temples if three temples are freed because we have to live in the future and not in the past. The country’s future should be good and if we… pic.twitter.com/D4d4fQgViz
— ANI (@ANI) February 5, 2024
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ গিরি মহারাজের ৭৫ তম জন্মদিন উপলক্ষে চার ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে অনেক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে পুনের আলন্দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই করেন সাংবাদিক সম্মেলন। আরএসএস প্রধান মোহন ভাগবত, শ্রী শ্রী রবিশঙ্কর এবং অন্যরা এই কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ করা প্রয়োজন, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে রাম মন্দির তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে মন্দিরের বাকি অংশ তৈরির কাজ চলছে। এই বছরের ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষ হবে বলে দাবি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের।












Click it and Unblock the Notifications