হাওড়া থেকে সহজেই ঘুরে আসুন পুরীতে, সপ্তাহে ক’দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস

খুব সহজেই পৌঁছে যান জগন্নাথ মন্দিরে, চিন্তা কী, আছে তো বন্দে ভারত এক্সপ্রেস। মাত্র সাড়ে ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী ঘুরে আসুন। হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার (১৮.৫.২০২৩) উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে। ২২৮৯৫/ ২২৮৯৬ ট্রেনটি ছাড়বে। পুরী থেকে ট্রেনটি উদ্বোধন করা হবে।

শনিবার (২০.৫.২০২৩) থেকে নিয়মিত চলবে এই ট্রেনটি। হাওড়া ও পুরী এই দুই জায়গা থেকেই চলবে এই ট্রেন। সপ্তাহের ছয়দিনই চলবে এই ট্রেন। তবে বৃহস্পতিবার কিন্তু এই ট্রেনটি যাত্রা করতে পারবেন না আপনি, কারণ এদিন ট্রেনটি চলবে না।

 সপ্তাহে ক’দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস

জানা গিয়েছে, ২২৮৯৫ হাওড়া-পুরী-বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে সকাল ৬ টা ১০ মিনিটে ছাড়বে, যা পুরীতে পৌঁছাবে দুপুর ১২ টা ৩৫ মিনিটে। কয়েক ঘণ্টাতেই আপনি পৌঁছে যেতে পারবেন পুরী।

২২৮৯৬ ট্রেনটি পুরী-হাওড়া-বন্দে ভারত এক্সপ্রেস পুরী থেকে দুপুর ১ টা ৫০ মিনিটে ছাড়বে, রাত সাড়ে ৮ টায় হাওড়ায় পৌঁছাবে। বন্দে ভারত এক্সপ্রেসে ১৬ টি কামরা থাকবে। ট্রেনটি অনেক স্টেশনেই থামবে। হাওড়া ও পুরীর মধ্যে খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝার রোড, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোড স্টেশনে থামবে বলে জানা গিয়েছে।

২২৮৯৫ ট্রেনটি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস যারা যেতে চান তাঁরা ইন্টারনেটের মাধ্যমে কাটতে পারেন এবং পিআরএস থেকেও বুকিংও করতে পারেন। তবে এই সুবিধাটি আপনারা ভোগ করতে পারবেন ১৭ মে থেকে। গত ২৮ এপ্রিল সকালে হাওড়া-পুরী বন্দে ভারতের প্রথম মহড়া যাত্রা শুরু হয়। আর দেরি না করেই সহজেই যাত্রা করুন পুরীতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+