গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, জেনে নিন 'BH' সিরিজের যাবতীয় তথ্য
গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, জেনে নিন 'BH' সিরিজের যাবতীয় তথ্য
গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। ভারত সিরিজ বা বিএইচ সিরিজ নাম দেওয়া হয়েছে এই বিশেষ রেজিস্ট্রেশনের। এতে বিশেষ সুবিধা পাবেন গাড়ির মালিকরা। এক রাজ্য থেকে অন্য মালিকানা বদলের েক্ষত্রে নতুন করে রেজিস্ট্রেশন বদল করতে হবে না। বিএইচ সিরিজের মার্ক থাকলেই হবে। যাঁদের এই রেজিস্ট্রেশনের মার্ক থাকবে তারা এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মী,কেন্দ্র শাসিত অঞ্চলের কর্মীরাও এই সুবিধা পাবেন। বেসরকারি ক্ষেত্রের কর্মীরাও এই সুবিধা পাবে তবে সেই সব কোম্পানির দফতর থাকতে হবে অন্তত ৫টি রাজ্যে। যাঁরা এই বিএইচ রেজিস্ট্রেশন করাবেন তাঁদের ২ বছর বা তার বেশি কর মকুব করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে।
এতে সুবিধা পাবেন গাড়ির মালিকরা। যিনি কিনছেন গাড়ি তাঁরাও সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। আগে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি কিনতে হলে নতুন করে রেজিস্ট্রেশন করাতেহত গাড়ির মালিককে। এবার সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন তাঁরা। বেশি টাকা খরচ থেকেও বাঁচবেন তাঁরা। একবার বিএইচ রেজিস্ট্রেশন করাতে পারলে অনেকটাই সুবিধা পাবেন তাঁরা। এমনকী গাড়ির মালিকরাও সেটা হবে। এতদিন এক রাজ্য থেকে অন্য রাজ্য যাওয়ার পর এনওসি নিতে হত। নতুন রাজ্যে রোড ট্যাক্সও দিতে হত তাঁকে। কিন্তু এই বিএইচ রেজিস্ট্রেশন থাকলে সেটা করতে হবে না উল্টে রোড ট্যাক্সের রিফান্ডের জন্য আবেদন জানাতে পারবেন। গাড়ি কেনার পর অন্য রাজ্যে নিয়ে গেলে ১২ মাসের মধ্যেই নিজের নামে গাড়ির রেজিস্ট্রেশন করাতে পারবেন তাঁরা।
ভিন রাজ্যেগাড়ির রেজিস্ট্রেশনের সরলীকরণ করতেইএই বিশেষ রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে। অনেকটা একদেশ এক রেজিস্ট্রেশনের দিকেই এগোচ্ছে মোদীসরকার। গাড়িররেজিস্ট্রেশন আইনে একাধিক পরিবর্তন আনা হয়েছে। পুরোটাই সরলীকরণের জন্য। তাই নিয়ে ধাপে ধাপে সেগুলি গোটা দেশে কার্যকর করাহচছে। রেজিস্ট্রেশন নিয়েও সেভাবেই ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে। একাধিক সরকারি কাজে সরলীকরণ করা হচ্ছে। সড়ক নির্মাণেও একাধিক পদক্ষেপ করেছে মোদীসরকার। গোটা দেশে সড়ক পরিষেবা উন্নত করা হচ্ছে। জাতীয় সড়ক সম্প্রসারণ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications