বৃহন্নলাদের জন্য অভিনব নিয়ম তৈরি করে নজির গড়ল ভারতের এই রাজ্য
চণ্ডীগড়ে বৃহন্নলাদের জন্য এক নতুন নিয়ম তৈরি করল সরকার। এবার থেকে সেরাজ্যের বৃহন্নলাদের নামের আগে এমএক্স (Mx) লিখতে পারবেন।
চণ্ডীগড়ে বৃহন্নলাদের জন্য এক নতুন নিয়ম তৈরি করল সরকার। এবার থেকে সেরাজ্যের বৃহন্নলাদের নামের আগে এমএক্স (Mx) লিখতে পারবেন। অভিনব এই নিয়ম তৈরি করে নজির গড়ল প্রশাসন।

বিভিন্ন আবদনপত্র, বর্তির ফর্ম থেকে শুরু করে সমস্ত জায়গায় নিজের নামের আগে এমএক্স লিখতে পারবে বৃহন্নলা সমাজ। যার ফলে Mr., Ms., Mrs. এর পরে এবার Mx. এ সমানাধিকারের সঙ্গে লেখা যাবে।
বৃহন্নলা সমাজের তরফে তাদের এই সুবিধা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। পরে প্রশাসন বৈঠকের পর তা গ্রহণ করে। সরকারের সমস্ত বিভাগ এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে বলে জানিয়েছেন চণ্ডীগড়ের অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজীব গুপ্তা।
এর পাশাপাশি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে বৃহন্নলাদের জন্য আলাদা হোস্টেলও দেওয়ার কথা আলোচনা হয়েছে। কারণ পুরুষ অথবা মহিলা কোনও লিঙ্গের মানুষই বৃহন্নলাদের আপন করে নেয় না। সেজন্যই আলাদা হস্টেলের দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications