সবরিমালায় বৃহন্নলাদের উপস্থিতি, কী নির্দেশ দিল মন্দির কর্তৃপক্ষ
ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে কেরলের সবরিমালা মন্দির। রবিবার সেখানে ৪ জন বৃহন্নলা উপস্থিতির ঘিরে তৈরি হয় নয়া বিতর্ক।
ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে কেরলের সবরিমালা মন্দির। রবিবার সেখানে ৪ জন বৃহন্নলা উপস্থিতির ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক। তাঁরা মন্দির দর্শনে ভিতরে প্রবেশ করতে চাইলে তাঁদের আটকে দেয় কেরল পুলিশ।

ওই চারজনের অন্যতম অনন্যা মিডিয়াকে জানান, তাঁরা এদিন সকালে সবরিমালায় প্রবেশ করতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। পাশাপাশি, মন্দিরে প্রবেশ ঘিরে তাঁদের প্রতি কটূক্তি করা হয়, দেওয়া হয় হুমকিও। এমনই অভিযোগ করেছেন ওই বৃহন্নলারা। জানা গিয়েছে, বৃহন্নলাদেরের সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করা হয় পুলিশের তরফে। তারপর পরিস্থিতি বেগতিক দেখে মন্দির কর্তৃপক্ষ জানায়, প্রবেশের জন্য বৃহন্নলাদের পুরুষদের মতো পোশাক পরে আসতে হবে।
এর আগে, সবরিমালায় আয়াপ্পা স্বামীর মন্দিরে ১০- ৫০ বছরের ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা ছিল। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ সুপ্রিমকোর্টের তরফে স্পষ্ট নির্দেশে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা বলা হয। সুপ্রিমকোর্টের নির্দেশ পরবর্তী সময়ে সবরিমালায় মহিলারা প্রবেশ করতে গেলে ফের বাধা দেওয়া হয়। এরপর বৃহন্নলাদের প্রবেশ নিয়ে ফের
একবার সেখানে নয়া বিতর্ক তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications