রূপান্তরকামী বাবার গর্ভে প্রথম সন্তানের জন্ম, শিশু সন্তান এলো কেরলের ট্রান্সজেন্ডার দম্পতির ঘরে
রূপান্তরকামী পুরুষের গর্ভে প্রথম শিশুর জন্ম হল কেরলে
কেরলে শিশু সন্তানের জন্ম দিলেন রূপান্তরকামী পুরুষ। কেরলের কোঝিকোড়ের সরকারি হাসপাতালে শিশুর জন্ম দেন তিনি। বাবা এবং সন্তান ২ জনেই ভাল রয়েছেন। শাহাদ এবং জিয়া পাভেল রূপান্তকামী দম্পতি তাঁরা। গত ২ বছর ধরে রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন তাঁরা। অর্থাৎ তাঁদের অস্ত্রোপচার হচ্ছিল। কিন্তু তার মাঝেই সাহাদ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তারা বন্ধ করে দেয় সেই প্রক্রিয়া।

রূপান্তরকামী সমাজকর্মী দিয়া সানা জানিয়েছেন রূপান্তরকামী পুরুষের মা হওয়ার কথা। কিন্তু তাঁদের সন্তান ছেলে না মেয়ে সেটা প্রকাশ্যে আনেননি তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন যে শিশুর কান্নার আওয়াজ শুনেছি। সন্তান এবং জন্মদাদা ২ জনেই ভাল রয়েছে সুস্থ আছে। তবে শিশুটি ছেলে না মেয়ে সেটা তিনি জানাতে চাননা বলেই জানিয়েছেন ফেসবুক পোস্টে। শিশুর লিঙ্গ নিয়ে ভাবনা চিন্তা না করে এবার কেবল শিশু বলেই সকলে জানুন।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। রূপান্তরকামী দম্পতির শিশু এবং তাধের চিকিৎসা বিনামূল্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। শাদাদের জন্য মেডিকেল টিম গঠন করেছিল কেরলের সেই হাসপাতাল। কারণ সন্তানের জন্মের আগে সুগার বেড়ে গিয়েছিল সাহাদের। সিজার করেই শিশুর জন্ম হয়েছে। তিন থেকে চারদিনের মধ্যে তাদের ছেড়েও দেওয়া হবে হাসপাতাল থেকে।












Click it and Unblock the Notifications