রেলমন্ত্রক ছাড়ার আগে সুরেশ প্রভু নিয়েছিলেন এই উদ্যোগটি
এবার থেকে সম্ভবত বিখ্যাত সাহিত্যিকদের উপন্যাস কিম্বা গল্প কবিতার নামে নামকরণ করা হবে ট্রেনের
আজই রেলমন্ত্রী হিসাবে নিজের ইস্তফার খবর টুইট বার্তায় জানিয়েছেন সুরেশ প্রভু। কিন্তু তাঁর কার্যকালের আরেকটি উদ্যোগের ফসল পেতে চলেছেন দেশবাসী। এবার থেকে সম্ভবত বিখ্যাত সাহিত্যিকদের উপন্যাস কিম্বা গল্প কবিতার নামে নামকরণ করা হবে ট্রেনের। আর রেলমন্ত্রক ছাড়ার আগে এই উদ্যোগে শিলমোহর দিয়ে গিয়েছেন সুরেশ প্রভু।

এখন থেকে হাওড়া বা শিয়ালদাগামী কোনও ট্রেনের নাম মহাশ্বেতা দাবীর কোনও উপন্যাসের নামে হতেই পারে। কিংবা পাঞ্জাবগামী কোনও ট্রেনের নাম খুশওয়ান্ত সিং এর কোনও বইয়ের নামে নামাঙ্কিত হতে পারে। সুরেশ প্রভুর পরামর্শ আঞ্চলিক সাহিত্যিকদের লেখার বই থেকেই অনুপ্রাণিত হয়ে নামকরণ করা হবে আঞ্চলিক নানা ট্রেনের। দেশের ট্রেনগুলির দ্বারা ভারতের অগাধ সাহিত্যভাণ্ডারের গৌরবকে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রক মনে করে, দেশের যুব সমাজকে এদেশের সাহিত্য বিষয়ে আরও বেশি সজাগ করতে এই উদ্যোগ। এর আগেও দিন দয়াল উপাধ্যায়, মদন মোহল মালব্যকে সম্মান জানিয়ে বিজেপি সরকারের আমলে ভারতীয় রেল বেশ কেয়কটি উদ্যোগ নেয়। এছাড়াও মারাঠি লেখক কেশব দামলের কবিতা 'তুতারি' নামে নামাঙ্কিত করা হয়েছে একটি ট্রেন।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications