বিজেপি শাসিত রাজ্য থেকে মুখ ফেরাচ্ছেন পরিযায়ীরা! কাজের খোঁজে তিল ধারনের জায়গা নেই ট্রেনে
পরিযায়ীদের প্রত্যাবর্তন শুরু হয়েছিল কিছু দিন আগে থেকেই। এখন তা চূড়ান্ত রূপ ধারণ করেছে। কেননা উত্তর প্রদেশ, বিহার থেকে যেসব ট্রেন মুম্বই, আহমেদাবাদ, অমৃতসর, হাওড়া, দিল্লি কিংবা সেকেন্দ্রাবাদ যাচ্ছে
পরিযায়ীদের প্রত্যাবর্তন শুরু হয়েছিল কিছু দিন আগে থেকেই। এখন তা চূড়ান্ত রূপ ধারণ করেছে। কেননা উত্তর প্রদেশ, বিহার থেকে যেসব ট্রেন মুম্বই, আহমেদাবাদ, অমৃতসর, হাওড়া, দিল্লি কিংবা সেকেন্দ্রাবাদ যাচ্ছে, সেগুলিতে জায়গা পাওয়াই মুশকিল হয়ে উঠেছে।

১০০% রিজার্ভেশন
২৬ থেকে ৩০ জুন এইসব জায়গার ট্রেনগুলিতে ইতিমধ্যেই ১০০ শতাংশ রিজার্ভেশন হয়ে গিয়েছে। অনেকেই রয়েছেন ওয়েটিং লিস্টে। রেল থেকে পাওয়া তথ্যে এমনটাই জানা গিয়েছে। এইসব রুটের ৬৪ টি ট্রেন পুরোপুরি পূর্ণ। এছাড়াও আরও ১১ টি ট্রেন ৯০ শতাংশ পূর্ণ।

কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা
দেশ জুড়ে লকডাউনের পর যেসব শ্রমিক নিজের নিজের রাজ্যে ফিরে গিয়েছিলেন, তাঁরা এবার নিজেদের কাজের জায়গায় ফিরছেন। এই চিত্র থেকে বলা যেতেই পারে দেশের অর্থনীতি আবার ভাল দিকে যেতে চলেছে। কেননা একের পর এক ব্যবসায়িক কেন্দ্রগুলিও খুলছে।
পরিযায়ীরা তাদের বাড়িতে বন্দি হয়ে থাকতে চাইছেন না। ফলে ফের বেরিয়ে পড়ছেন কাজের খোঁজে।

করোনা নিয়ে আরও সতর্কতা জরুরি
পরিযায়ীদজের এই প্রত্যাবর্তনে পরিষ্কার, যে করোনা মোকাবিলায় আরও পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

স্বস্তিতে শিল্পমহল
পরিযায়ীরা বাড়ি ফিরে যাওয়া শ্রমিকের অভাবে যেসব শিল্প অসুবিধায় পড়েছিল, সেই সব শিল্পে এখন গতি আসতে শুরু করেছে, শ্রমিকদের প্রত্যাবর্তনের ফলে।












Click it and Unblock the Notifications