রেলসফর আগের চেয়েও বেশি সুরক্ষিত হতে চলেছে, নেপথ্যে রয়েছে বড় পদক্ষেপ
রেলসফর আগের চেয়েও বেশি সুরক্ষিত হতে চলেছে, নেপথ্যে রয়েছে বড় পদক্ষেপ
রেলে চলাচল আগের চেয়েও বেশি নিরাপদ ও সুরক্ষিত করতে বড়সড় সিদ্ধান্ত নিল সরকার। মোদী সরকারের তরফে নতুন করে ২৫,০০০ কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে ভারতীয় রেলে। যার হাত ধরে তাবড় প্রযুক্তি এসে রেল সফরকে আরও সুন্দর করতে পারে।

ভারতীয় রেলের বড় পদক্ষেপ
ভারতীয় রেলের জন্য ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫ মেগাহার্টজের স্পেকট্রাম তরঙ্গ তুলে দিচ্ছে কেন্দ্র। শুধুমাত্র রেলের নিরাপত্তা ও সুরক্ষার দিক বলিষ্ঠ করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুরক্ষাবলয় যাতে স্টেশনগুলিতেও থাকে, তাও এই পদক্ষেপের আওতায় রয়েছে।

স্পেকট্রামের হাত ধরে কোন সুরক্ষাবলয় পেতে চলেছে রেল?
প্রসঙ্গত, এই স্পেকট্রামের হাত ধরে ভরাতীয় রেলওয়ে পেতে চলেছে মোবাইল ট্রেন রেডিও কমিউনিকেশন। যার জন্য বহু বছর অপেক্ষা করেছে রেল। রেলের গতিপথে এই এই সংযোগ আসতে চলেছে। যা ভারতীয় রেলকে আরও সুঠাম করে তুলবে।

কোন সংযোগ স্থাপিত হবে?
প্রসঙ্গত, এই নয়া প্রযুক্তির ফলে লোকোপাইলট ও গার্ডের মধ্যে বিনা বিঘ্নে সংযোগ রক্ষা হবে। এই বিশাল পরিমা স্পেকট্রাম ব্যবহার করে ট্রেনের কোচেসিসিটিভি ক্যামেরা থেকে বহুবিধ তথ্য পেতে পারে রেল কর্তৃপক্ষ। তাতে যাত্রী সুরক্ষা বাড়বে বলে মনে করা হচ্ছে। এই স্পেকট্রামের হাত ধরে ওয়াগনের দিকেও নজর রাখতে পারবে রেল। ফলে এড়ানো যাবে বহু বড় বিপদ।

দুর্ঘটনা এড়ানোর পথে পদক্ষেপ
প্রসঙ্গত, রেল সফরে যাতে দুর্ঘটনা এড়ানো যায়, তার চেষ্টাতেও রয়েছে ভারতীয় রেল। এরজন্য ট্রেন কোলিশন অ্যাভয়ডেন্ট সিস্টেম লাগু করা হচ্ছে। এটি ভারতের তৈরি একটি প্রযুক্তিতে ভর করেই করা হচ্ছে বলে খবর। এর হাত ধরে ভারতীয় রেল এড়াতে পারবে বহু দুর্ঘটনা।












Click it and Unblock the Notifications